Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'এমনটা আমি সত্যিই ভাবতে পারিনি', 'ধনপিশাচিনী' চরিত্রে তেলেগু ডেবিউ নিয়ে কী বললেন সোনাক্ষী?

বলিউড তারকা সোনাক্ষী সিনহা প্রথমবার তেলেগু সিনেমায় অভিনয় করছেন ‘জাটধারা’ ছবিতে। সেখানে তাঁকে দেখা যাবে ‘ধনপিশাচিনী’-র চরিত্রে।

'এমনটা আমি সত্যিই ভাবতে পারিনি', 'ধনপিশাচিনী' চরিত্রে তেলেগু ডেবিউ নিয়ে কী বললেন সোনাক্ষী?

সোনাক্ষী সিনহা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 October 2025 00:11

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবার পা রাখলেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। তাঁর প্রথম তেলেগু ছবি 'জাটধারা'-র শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এই নতুন অভিজ্ঞতায় অভিনেত্রী নিজেই অভিভূত। সম্প্রতি এই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে নিজের অভিনীত চরিত্র নিয়ে কথা বললেন সোনাক্ষী।

অভিনেত্রী জানিয়েছেন, 'জাটধারা' ছবিতে তাঁকে 'ধনপিশাচিনী'-র মতো একটি সম্পূর্ণ ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে। সোনাক্ষী বলেন, "আমি আগে যা করেছি, এই চরিত্রটি সবচেয়ে আলাদা। এমনটা হবে সত্যিই ভাবিনি।" তিনি মনে করেন, একজন অভিনেতার আসল সাফল্য হল নানা রকম এবং কঠিন ভূমিকায় অভিনয় করা।

এমন একটি চরিত্রে তাঁকে কাস্ট করার জন্য তিনি ছবির পরিচালক-নির্মাতাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, "এই সুযোগটা পেয়ে আমি সত্যিই ভীষণ গ্রেটফুল।" সোনাক্ষী আরও বলেন, "আমি আমার অভিনয় সত্ত্বার আরও একটি দিক খুঁজে পাব। পর্দায় এমন একটি চরিত্রে আমাকে দেখে দর্শক কী প্রতিক্রিয়া দেন, সেটা দেখার অপেক্ষায় আছি।"

সোনাক্ষীর কেরিয়ারের এই নতুন দিক নিয়ে খুশি তাঁর স্বামী জাহির ইকবালও। স্ত্রীর অভিনয়ের প্রশংসা করে জাহির বলেন, "অভিনেত্রী হিসাবে সোনাক্ষীর তুলনা নেই। ও দারুণ অভিনয় করে। এই ছবিতেও নিজের সেরাটা দিয়েছে বলে আশা করছি।"

'জাটধারা'-র মাধ্যমে সোনাক্ষী সিনহা দক্ষিণী দর্শকদের মধ্যে কতটা সাড়া জাগাতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।
 


```