Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

এক বছর পূর্ণ! প্রথম বিবাহবার্ষিকীতে ভিডিও শেয়ার করে নাগাকে কী বললেন 'মিসেস' শোভিতা?

প্রথম বিবাহবার্ষিকীতে বিয়ের এক বিশেষ আনসিন ভিডিও শেয়ার করলেন শোভিতা ধুলিপালা।

এক বছর পূর্ণ! প্রথম বিবাহবার্ষিকীতে ভিডিও শেয়ার করে নাগাকে কী বললেন 'মিসেস' শোভিতা?

শোভিতা ধুলিপালা, নাগা চৈতন্য

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 December 2025 13:23

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী শোভিতা ধুলিপালা (Sobhita Dhulipala) এবং অভিনেতা নাগা চৈতন্যর (Naga Chaitanya) বিয়ের এক বছর পূর্ণ হল বৃহস্পতিবার। নিজেদের প্রথম বিবাহবার্ষিকী (Wedding Anniversary) উদযাপন করতে শোভিতা তাঁদের বিয়ের একটি বিশেষ 'আনসিন' ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

প্রায় দুই বছর প্রেম করার পর গত ৪ ডিসেম্বর, ২০২৪-এ হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে তেলুগু হিন্দু প্রথায় বিয়ে করেন এই জুটি। বিবাহবার্ষিকীতে শোভিতা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁদের বিয়ের নেপথ্যের (behind-the-scenes) ভিডিওটি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, "বাতাস সবসময় যেন ঘরের দিকেই টানে। দক্ষিণ ভারতে ফিরে, যাকে আমি স্বামী বলি, সেই মানুষটির সঙ্গে এক বছর কাটিয়ে আমি নতুন করে অনুভব করছি। মনে হচ্ছে যেন আগুনে শুদ্ধ হয়েছি। 'মিসেস' হিসেবে এক বছর পূর্ণ হল!"

ভিডিয়োতে কনের সাজে থাকা শোভিতা নাগা চৈতন্য সম্পর্কে আবেগ নিয়ে কথা বলেন। তিনি বলেন, "আমি বিশ্বাস করি যে একজন মানুষ অসম্পূর্ণ এবং একজন এসে সেই শূন্যতা পূরণ করে। আমরা প্রত্যেকে নিজেদের মতো সম্পূর্ণ, তবুও তাঁর অনুপস্থিতিতে আমি পূর্ণ হব না।"

নাগা চৈতন্যও হাসিমুখে তাঁর মনের কথা প্রকাশ করেন। তিনি বলেন, "ঘুম থেকে ওঠার সময় বা ঘুমানোর সময় তাঁর চিন্তা, আমার জীবনে তিনি আছেন, এই অনুভূতিটাই খুব আরামদায়ক। এই অনুভূতি আমাকে শক্তি দেয় যে তাঁকে পাশে নিয়ে আমি যে কোনও কিছু জয় করতে পারি।"

উল্লেখ্য, নাগা চৈতন্য এর আগে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১৭ সালে তাঁদের বিয়ে হয় এবং ২০২১ সালে তাঁরা যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা করেন।

কয়েকদিন আগেই, ১ ডিসেম্বর, সামান্থা রুথ প্রভু 'দ্য ফ্যামিলি ম্যান'-এর সহ-নির্মাতা ও প্রযোজক রাজ নিদিমোরুকে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ইশা ফাউন্ডেশনে একটি মন্দিরে খুব ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছেন।


```