Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

২৫ বছরে কতটা বদলেছেন তুলসী? সামনে এল তাঁর নয়া অবতার, এবারও কি দর্শক-মন জয় করবেন স্মৃতি?


গলায় মঙ্গলসূত্র, সামনে আঁচল গুজরাটি শাড়ি, লাল টিপ, সিঁদুর ঝলমলে সাজে ফিরলেন স্মৃতি। ২০০০ সালে শুরু হয়েছিল 'কিঁউকি সাস ভি কভি বহু থি' আর শেষ হয় ২০০৮ সালে। এবার ২০২৫ সালে আবার শুটিং শুরু হল দ্বিতীয় সিজনের। 

২৫ বছরে কতটা বদলেছেন তুলসী? সামনে এল তাঁর নয়া অবতার, এবারও কি দর্শক-মন জয় করবেন স্মৃতি?

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 7 July 2025 15:50

দ্য ওয়াল ব্যুরো: ২০০০ সালে 'কিঁউকি সাস ভি কভি বহু থি' (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে সকলের মনের মনিকোঠায় জায়গা করে নেন তুলসী ভিরানি ওরফে স্মৃতি ইরানি। সেই ম্যাজিক, সেই রেশ আবার ফিরছে। এবার সাড়ম্বরে শুটিং শুরু হয়ে গেল 'কিঁউকি সাস ভি কভি বহু থি ২' সিরিয়ালের। সেই একই কাস্টিং নিয়ে শুরু হল শ্যুটিং। 

তুলসী, মিহির,সবিতা, গায়েত্রী সবাই আবার ফিরছেন একসঙ্গে। স্মৃতি ইরানি নামটা আজ শুধু আর অভিনেত্রীর নয়, তাঁর আরও পরিচয় তিনি আজ রাজনৈতিক ব্যক্তিত্ব। ২০০৩ সালে তিনি বিজেপিতে (BJP) যোগদান করেন তিনি। তারপর থেকে বিনোদন জগতকে বিদায় জানান স্মৃতি। এবার ফের ছোট পর্দায় ফিরছেন তুলসী। প্রকাশ্যে সামনে এল তুলসী সাজে স্মৃতি ইরানির ফার্স্টলুক।

গলায় মঙ্গলসূত্র, সামনে আঁচল গুজরাটি শাড়ি, লাল টিপ, সিঁদুর ঝলমলে সাজে ফিরলেন স্মৃতি। ২০০০ সালে শুরু হয়েছিল 'কিঁউকি সাস ভি কভি বহু থি' আর শেষ হয় ২০০৮ সালে। এবার ২০২৫ সালে আবার শুটিং শুরু হল দ্বিতীয় সিজনের। কোন সিরিয়ালের ২৫ বছর পর আবার ফিরে আসা যা ইতিহাসে বিরল। তাও আবার এত বছর পর একই সিরিয়ালের কামব্যাক।

মেরুন খোলেতে সোনালি বুটি সঙ্গে জরির পাড়ের শাড়িতে সবার মনে উন্মাদনা তুলেছেন স্মৃতি। অমর উপাধ্যায় আবার ফিরছেন তুলসীর স্বামী মিহিরের ভূমিকায়। তুলসীর শাশুড়ি সবিতার চরিত্রে আসছেন সেই অপরা মেহতা। তবে এই নতুন শুরুতে সবাই মিস করছেন বাড়ির সবথেকে বড় সদস্য প্রিয় 'বা' কে। সুধা শিবপুরী প্রয়াত হওয়ায় তাঁকে আর দেখা যাবে না।

Smriti Irani Returns As Tulsi Virani; First Look From Kyunki Saas Bhi Kabhi  Bahu Thi Reboot Out | Television News - News18

এটাও তো সত্যি, এই ২৫ বছরের ব্যবধানে দর্শকরাও বদলে গেছেন। যে দর্শকরা এই একতা কাপুরের সিরিয়ালে মগ্ন থাকতেন তাদের অনেকেই আজ প্রয়াত। নতুন প্রজন্মের কাছে এই একান্নবর্তীর গল্পের গুরুত্ব কতটা আছে সেটাই দেখার।


```