Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

তুলসীর সংসারে আজ যারা নেই, কোন সাত জন অভিনেতাকে ছাড়াই ফিরছে 'কিঁউকি সাস...'

 দেখে নেওয়া যাক, কোন ৭ অভিনেতাকে ছাড়াই শুরু হবে 'কিঁউকি সাস ভি কভি বহু থি ২' সিরিয়াল। 
 

তুলসীর সংসারে আজ যারা নেই, কোন সাত জন অভিনেতাকে ছাড়াই ফিরছে 'কিঁউকি সাস...'

শেষ আপডেট: 23 June 2025 12:35

দ্য ওয়াল ব্যুরো: রাত সাড়ে দশটা বাজলেই সোম থেকে বৃহস্পতি সারা দেশের দর্শক টিভির সামনে বসে পড়ত। ঘরে ঘরে মহিলাদের সবার তখন একজনই রোলমডেল তুলসী ভিরানি। যে চরিত্রে অভিনয় করেছিলেন স্মৃতি ইরানি। ২০০০ থেকে ২০০৮, দীর্ঘ ৮ বছর ধরে চলেছিল একতা কাপুরের 'কিঁউকি সাস ভি কভি বহু থি' সিরিয়াল। শাশুড়ি-বৌমার সম্পর্ক থেকে একান্নবর্তী পরিবারের রোজকার গল্প গ্ল্যামারাস মোড়কে পেশ করেছিলেন একতা কাপুর। ২৫ বছর পর, আবার সেই স্টার প্লাসে আসছে 'কিঁউকি সাস ভি কভি বহু থি ২'। কোনও সিরিয়ালের দ্বিতীয় সিক্যুয়েল আসছে। তবে এই সংসারে এখন অনেক অভিনেতাই প্রয়াত হয়েছেন। দেখে নেওয়া যাক, কোন ৭ অভিনেতাকে ছাড়াই শুরু হবে 'কিঁউকি সাস ভি কভি বহু থি ২' সিরিয়াল।

Why Smriti Irani's Kyunki Saas Bhi Kabhi Bahu Thi rerun feels like a live  show today

প্রথমেই যাঁর কথা বলতে হয় তিনি সুধা শিবপুরী। 'বা' চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। আগে কিন্তু সুধা শিবপুরী বহু সিনেমায় পার্শ্ব অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতেন। কিন্তু তখন তিনি জনপ্রিয়তা পাননি। কিন্তু তুলসীর দিদি শাশুড়ি বা-র চরিত্র করে ঘরেঘরে সকলের ভালবাসা পান তিনি। সারা ভারতের আইকনিক দিদা, দিদিশাশুড়ি হয়ে ওঠেন তিনি। এই চরিত্র সুধার ইমেজ গড়ে দিয়েছিল। ১০০ বছর পেরিয়েও বা বেঁচে আছেন, দেখানো হয় এই ৮ বছর পার করা সিরিয়ালে। ২০১৫ সালে বার্ধক্যজনিত কারণে প্রয়াত হন সুধা শিবপুরী।

Watch Kyunki Saas Bhi Kabhi Bahu Thi S20 Episode 3 on JioHotstar

সুধা শিবপুরীর স্বামী অর্থাৎ তুলসীর শ্বশুর গোবর্ধন বিরানির চরিত্রে দীনেশ ঠাকুর অভিনয় করেছিলেন। তিনি অবশ্য সিরিয়ালের মধ্যভাগেই মারা গিয়েছেন দেখানো হয়। ২০১২ সালে কিডনির অসুখে প্রয়াত হন তিনি।

Kyunki Saas Bhi Kabhi Bahu Thi (2000)

তুলসীর স্বামী মিহিরের চরিত্রে তিন বার অভিনেতা বদল হয়েছিল। মিহির চরিত্রে অভিনয় করা ইন্দর কুমার ২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ইন্দর খুব কম দিনই মিহির চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু সুদর্শন অভিনেতার অকাল প্রয়াণ সবার কাছেই দুঃখজনক ছিল।

Hyderabad Times - Inder Kumar, 44, who starred in Wanted - Salman Khans  Movie and as Mihir in Kyunki Saas Bhi Kabhi Bahu Thi, passes awayat his  Mumbai residence following a heart attack | Facebook

নরেন্দ্র ঝাঁ করিশমার স্বামীর রোলে কিছুদিন অভিনয় করেছিলেন। এই অভিনেতা হৃদরোগে মারা যান।

bollywood actor narendra jha died at the age of 55 ,नरेंद्र झा का निधन

আবির গোস্বামী কিছুদিন অভিনয় করেছিলেন কিঁউকিতে। মাত্র ৩৮ বছর বয়সে হৃদরোগে প্রয়াত হন এই বাঙালি অভিনেতা। একতার আরও অনেক সিরিয়ালে ছিলেন এই অভিনেতা। মৃত্যুর মাত্র এক বছর আগে বিয়ে করেছিলেন অভিনেতা। ২০১৩ সালে প্রয়াত হন অভিনেতা।

TV serial actor Abir Goswami dies of heart attack during workout on  treadmill | Bollywood News – India TV

বিকাশ শেঠির ২০০৩ সালে ছোটপর্দায় অভিষেক হয় একটি প্রাপ্তবয়স্কদের ধারাবাহিক ‘উপ্‌স’-এর মাধ্যমে। যেখানে তিনি তাঁর বন্ধুর মায়ের প্রেমিকের ভূমিকায় অভিনয় করেন। ,‘ কাসৌটি জ়িন্দগি কি’ ধারাবাহিকে ‘প্রেম বসু’র চরিত্রে ভালই পরিচিতি পান। তার পর একতা কপূরের আরও এক হিট্‌ ধারবাহিক ‘কহিঁ তো হোগা’তে ‘স্বয়‌ম শেরগিল’-এর চরিত্রে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন। যদিও তখন বড় পর্দায় সে ভাবে ছাপ ফেলতে পারেননি। একটি মাত্র ছবি করেন, কিন্তু সেটি বক্স অফিসে ব্যর্থ হয়। তবে কর্ণ জোহরের 'কভি খুশি কভি গম' ছবিতে করিনা কপূরের বন্ধু ‘রবি’র চরিত্রে জনপ্রিয়তা লাভ করেন অভিনেতা। সাকুল্যে হয়তো ১০ মিনিট মতো পর্দায় ছিলেন। কিঁউকি সাস ভি কভি বহু থিতে বেশ কিছুদিন অভিনয় করেছিলেন তিনি। ২০২৪ সালে ৪৮ বছর বয়সে হঠাৎই মারা যান বিকাশ শেঠি।

Actor Vikas Sethi's death triggers surge in Google searches

এদিকে, তুষার মেহতার চরিত্রে অভিনয় করা সমীর শর্মা ২০২০ সালে মর্মান্তিকভাবে আত্মহত্যা করেন - তার মৃতদেহ তার মুম্বাইয়ের ফ্ল্যাটের রান্নাঘরে পাওয়া যায়।

Tv Actor Sameer Sharma Commits Suicide Know About His Career -  Entertainment News: Amar Ujala - जानिए कौन थे समीर शर्मा और कैसे हुई थी  अभिनय करियर की शुरुआत


২৫ বছর পর এই সাত অভিনেতাকে ছাড়াই নতুন ভাবে শুরু হয় কিঁউকি টু। তবে যে পুরনো চরিত্ররা তুলসীর সংসারের সদস্য ছিলেন তাঁরা আসবেন এই দ্বিতীয় সিজনে, সঙ্গে আসবে এক ঝাঁক নতুন অভিনেতাও। যদিও মূল আকর্ষণ তুলসী ভিরানি স্মৃতি ইরানি।


```