Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

প্রযোজকদের নিশিবাসর থেকে কুপ্রস্তাব, বলিউড ছাড়তে বাধ্য হন কলকাতার কনীনিকা

নেশায় আচ্ছন্ন হয়ে পড়ার সুযোগ নিতে চেয়েছিলেন সেই প্রযোজক। আর তখনই প্রযোজকের গালে টেনে চড় কষান অভিনেত্রী। 

প্রযোজকদের নিশিবাসর থেকে কুপ্রস্তাব,  বলিউড ছাড়তে বাধ্য হন কলকাতার কনীনিকা

কনীনিকা

শেষ আপডেট: 18 June 2025 16:59

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুর বকুলবাগানের মেয়ের স্বপ্ন ছিল সিনেমার নায়িকা হবার। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি তাই নাচ শেখা। তিনি কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ভাগ্যদেবতা কনীকে সুযোগ এনে দিলেন টলিউডের সেরা পরিচালককে গুরু রূপে পাবার। তিনি হলেন রবি ওঝা। 'এক আকাশের নীচে' সিরিয়ালে 'পাখি' চরিত্র দিয়ে প্রথম অভিনয়ে পা রাখেন কনীনিকা। সালটা ২০০০। এরপর কনীনিকার প্রথম বাংলা ছবি 
রবি ওঝার হাত ধরেই। তাঁর 'আবার আসিব ফিরে' ছবিতে নায়িকা হলেন কনীনিকা। উৎকৃষ্ট মানের ছবি হলেও ফ্লপ। তাই ছোট পর্দার নায়িকা হতেই মন দিলেন কনী। দেখতে দেখতে কেটে গেল ২৫টা বছর।

টলিপাড়ায় অভিনেত্রী হিসাবে যথেষ্ট পরিচিত মুখ কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তিনি ‘জি বাংলার রান্নাঘর’ এর সঞ্চালিকা।

শুধু বাংলাতেই নয়, একসময় কেরিয়ার গড়তে সুদূর মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন তিনি। অভিনেত্রীর কথায়, একটা সময়ে আর পাঁচটা অভিনেত্রীদের মতো তাঁরও ইচ্ছে ছিল বলিউডে অভিনয় করার। আর সেটাই নাকি ছিল অভিনেত্রীর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তবে ঠিক কি ঘটেছিল কনীনিকার সঙ্গে?

কনীনিকা বলেন, কাজ পেতে মুম্বই গিয়েছিলাম, ‘ওখানে দেখলাম নদী থেকে সমুদ্রে এসে পড়লাম। ওই ইন্ডাস্ট্রির কালচার, সকালে একসঙ্গে কফি আর রাতে মদের গ্লাস তুলে চিয়ার্স বলতে হয়। তবেই কাজ পাওয়া যায়। যে যত মদের পার্টিতে যোগ দিতে পারবে তার হাতে তত কাজ।’

সেখানে গিয়ে এক বাঙালি প্রযোজকের সঙ্গে কথাবার্তা শুরু তাঁর। একদিন ওই প্রযোজক কনীনিকা কে ডিনারে আমন্ত্রণ জানান। সেখানে অভিনেত্রীকে ওয়াইন অফার করেন তিনি। নেশায় আচ্ছন্ন হয়ে পড়ার সুযোগ নিতে চেয়েছিলেন সেই প্রযোজক। আর তখনই প্রযোজকের গালে টেনে চড় কষান অভিনেত্রী। এরপর সোজা বম্বেকে গুডবাই জানিয়ে কলকাতা ফিরে আসেন অভিনেত্রী।


```