Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

দুরন্ত দৌড় বক্স অফিসে, মাত্র ৯ দিনেই ১০০ কোটির ক্লাবে আমিরের ‘সিতারে জমিন পর’

২১ জুন মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ছবি ‘সিতারে জমিন পর’। মুক্তির পর থেকেই প্রশংসার ঝড় বইছে এই ছবিকে ঘিরে। আমিরের অভিনয়ের পাশাপাশি ছবির তরুণ অভিনেতাদের পারফরম্যান্সও নজর কাড়ছে দর্শক-সমালোচক উভয়েরই। 

দুরন্ত দৌড় বক্স অফিসে, মাত্র ৯ দিনেই ১০০ কোটির ক্লাবে আমিরের ‘সিতারে জমিন পর’

‘সিতারে জমিন পর’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 29 June 2025 16:00

দ্য ওয়াল ব্যুরো: ২১ জুন মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ছবি ‘সিতারে জমিন পর’। মুক্তির পর থেকেই প্রশংসার ঝড় বইছে এই ছবিকে ঘিরে। আমিরের অভিনয়ের পাশাপাশি ছবির তরুণ অভিনেতাদের পারফরম্যান্সও নজর কাড়ছে দর্শক-সমালোচক উভয়েরই। জেনেলিয়া ডি’সুজার সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে এক আবেগঘন গল্পে হাজির হয়েছেন আমির খান।

ছবিটির বক্স অফিস সাফল্যও যথেষ্ট চমকপ্রদ। প্রথম দিনেই ‘সিতারে জমিন পর’ আয় করেছিল ১০.৭ কোটি টাকা। এরপর প্রতি দিনেই ছবির আয় বাড়তে থাকে। দ্বিতীয় দিনে ২০.২ কোটি এবং তৃতীয় দিনে ২৭.২৫ কোটি টাকার সংগ্রহ হয়। এই গতিকে ধরে রেখেই নবম দিন পর্যন্ত এসে মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১০৮.৩০ কোটি টাকায়। নবম দিনে অর্থাৎ শনিবার শুধুমাত্র ভারতে ছবিটির আয় হয়েছে ১২.৭৫ কোটি টাকা—এই তথ্য প্রকাশ করেছে sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট।

ছবিটির প্রথম দিনে আয় ছিল ১০.৭ কোটি। দ্বিতীয় দিন সেই সংখ্যা অনেকটা বেড়ে দাঁড়ায় ২০.২ কোটিতে। তৃতীয় দিনে সর্বোচ্চ সংগ্রহ করে ছবিটি—২৭.২৫ কোটি। চতুর্থ ও পঞ্চম দিনে আয় কিছুটা কমে এসে দাঁড়ায় ৮.৫ কোটি করে। ষষ্ঠ দিনে ছবিটি আয় করে ৭.২৫ কোটি এবং সপ্তম দিনে ৬.৫ কোটি। অষ্টম দিনে সামান্য বৃদ্ধি দেখা যায়, আয় হয় ৬.৭৫ কোটি। নবম দিনে অর্থাৎ শনিবার ‘সিতারে জমিন পর’ ফের গতি পায় বক্স অফিসে—দিনের আয় দাঁড়ায় ১২.৭৫ কোটি (প্রাথমিক রিপোর্ট অনুযায়ী)। সব মিলিয়ে মুক্তির ৯ দিনের মধ্যে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১০৮.৩০ কোটি (প্রাথমিক হিসাব)।

‘সিতারে জমিন পর’ একটি আবেগঘন পারিবারিক কমেডি ছবি হলেও এর গল্পে রয়েছে হৃদয়ছোঁয়া সামাজিক বার্তা। পরিচালক আর.এস. প্রসন্ন এই ছবির মাধ্যমে বিনোদনের সঙ্গে সঙ্গে সমাজের এক স্পর্শকাতর বাস্তবকে তুলে ধরেছেন। ফলে ছবিটি দর্শকদের শুধু হাসিয়েছে নয়, অনেক জায়গায় চোখেও জল এনেছে।

বর্তমানে ছবিটি বক্স অফিসে কাজলের ‘মা’ এবং ‘কান্নাপ্পা’-র সঙ্গে টক্করে রয়েছে। দুটি ছবিই মুক্তি পেয়েছে ২৭ জুন। তবে এখনই ‘সিতারে জমিন পর’-এর গতির ওপর কোনও প্রভাব পড়েছে বলেই মনে হচ্ছে না। বরং আগামিদিনে আরও আয় বাড়বে বলেই মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা।


```