Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ময়নাতদন্তেও স্পষ্ট হল না শেফালির মৃত্যুর কারণ! হৃদরোগই প্রাণ কেড়েছে, নাকি আছে অন্য রহস্য?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেফালি দীর্ঘদিন ধরে স্নায়ুর সমস্যায় ভুগছিলেন এবং নিয়মিত ওষুধও খাচ্ছিলেন। প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, কিন্তু টক্সিকোলজি ও হিস্টোপ্যাথোলজি রিপোর্ট হাতে এলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।

ময়নাতদন্তেও স্পষ্ট হল না শেফালির মৃত্যুর কারণ! হৃদরোগই প্রাণ কেড়েছে, নাকি আছে অন্য রহস্য?

ময়নাতদন্তেও স্পষ্ট হল না শেফালির মৃত্যুর কারণ!

শেষ আপডেট: 29 June 2025 13:25

দ্য ওয়াল ব্যুরো: ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জরিওয়ালার (Shefali Jariwala) আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে। প্রাথমিক অনুমান কার্ডিয়াক অ্যারেস্ট হলেও মৃত্যুর আসল কারণ এখনও জানা যায়নি। এদিকে ৪২ বছরের শেফালির মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন (Shefali Jariwala's autopsy completed) হলেও কীভাবে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয় বলেই জানাল পুলিশ।

জুহুর আর. এন. কুপার হাসপাতালে শেফালি জরিওয়ালার ময়নাতদন্ত  (Shefali Jariwala autopsy) হয়েছে। চিকিৎসকদের মতে, ফরেন্সিক বিশ্লেষণ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। তাই আপাতত অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট (Accidental Death Report) হিসেবেই নথিভুক্ত করা হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার রাতে অভিনেত্রী অসুস্থ বোধ করলে তাঁর স্বামী পরাগ ত্যাগী (Parag Tyagi) তাঁকে রাত ১১টা ১৫ মিনিট নাগাদ আন্ধেরির বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে মৃত (ব্রট ডেড) ঘোষণা করেন।   এরপরই শেফালির দেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেফালি দীর্ঘদিন ধরে স্নায়ুর সমস্যায় ভুগছিলেন এবং নিয়মিত ওষুধও খাচ্ছিলেন। প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, কিন্তু টক্সিকোলজি ও হিস্টোপ্যাথোলজি রিপোর্ট হাতে এলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।

লোখান্ডওয়ালার গোল্ডেন রেজ-ওয়াই বিল্ডিংয়ের ফ্ল্যাটে থাকতেন শেফালি। পুলিশ ইতিমধ্যেই সেখানে তদন্ত চালিয়েছে। পাশাপাশি ফরেন্সিক টিমও প্রয়াত অভিনেত্রীর বাড়ি থেকে নমুনা সংগ্রহের কাজ শেষ করেছে। পরিবারের সদস্য, পরিচারিকা ও প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনও অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন এক তদন্তকারী আধিকারিক।

'মৃত্যুর সময় শেফালি জরিওয়ালার বাবা সত্যেশ জরিওয়ালা বাড়িতেই ছিলেন। শেফালি ওষুধ খাওয়ার পরেই অস্বস্তি বোধ করেন। আমরা বাড়ি থেকে বেশ কিছু ওষুধ সংগ্রহ করেছি।' জানিয়েছেন এক অফিসার। আর এক আধিকারিক জানান, 'সদ্য পাওয়া তথ্য অনুযায়ী এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে, তবে কোনও দিকই উড়িয়ে দেওয়া হচ্ছে না।'

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী যোগেশ কদম সাংবাদিকদের বলেন, 'এই মুহূর্তে কোনও অভিযোগ নেই। তাই ADR রেজিস্টার করা হয়েছে। যদি অভিযোগ আসে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

শনিবার সন্ধ্যায় অশ্বিনারা হিন্দু শ্মশানে শেফালির শেষকৃত্য সম্পন্ন হয়। স্বামী পরাগ ত্যাগী, বাবা সত্যেশ ও বোন শিবানী জরিওয়ালা ছাড়াও পরিবারের অন্যান্য সদস্য ও বন্ধুরা উপস্থিত ছিলেন।

মিকা সিং, সুনিধি চৌহান, শেহনাজ গিল (Sehnaz Gill), আরতি সিং, মাহিরা শর্মা, বিকাশ গুপ্তা, রেশমি দেশাই, পারস ছাবড়া, বখতিয়ার ইরানি, পরিচালক আশোক পণ্ডিত, রাধিকা রাও ও বিনয় সাপ্রুর মতো বলিউডের বহু পরিচিত মুখ এই কঠিন সময় শেফালির পরিবারের পাশে ছিলেন।


```