Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেফালির আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ প্রাক্তন স্বামী হরমীতও, পুরনো স্মৃতি হাতড়ে বললেন...

বলিউডে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালার অকালপ্রয়াণে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া। শুক্রবার রাতে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন তাঁর প্রাক্তন স্বামী, গায়ক হারমিত সিং।

শেফালির আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ প্রাক্তন স্বামী হরমীতও, পুরনো স্মৃতি হাতড়ে বললেন...

শেফালি জরিওয়ালা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 29 June 2025 13:12

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালার অকালপ্রয়াণে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া। শুক্রবার রাতে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন তাঁর প্রাক্তন স্বামী, গায়ক হারমিত সিং। এক বিবৃতিতে তিনি জানান, “শেফালির আর না থাকা মর্মান্তিক। আমি ইউরোপে রয়েছি। শুনে স্তব্ধ হয়ে গিয়েছি।”

২০০৫ সালে হারমিতের সঙ্গে বিয়ে হয়েছিল শেফালির। সেই সম্পর্ক ভেঙে যায় ২০০৯ সালে। সম্পর্কের অবসানের পর সময় লেগেছিল পরিস্থিতি স্বাভাবিক হতে। তবে তার পরেও দু’জনের মধ্যে একাধিকবার সাক্ষাৎ হয়েছিল বলে জানান হারমিত। স্মৃতিচারণ করে তিনি বলেন, “দু’-তিন বছর আগে একটি শোয়ের জন্য বাংলাদেশের পথে আমরা—আমি, সানি লিওনি আর শেফালি—একসঙ্গে ছিলাম। ফেরার সময় আমরা একসঙ্গে প্রাইভেট বিমানে ফিরছিলাম। শেফালি আমার পাশেই বসেছিলেন। দীর্ঘ কথা হয়েছিল আমাদের মধ্যে। তার পরে আরও কয়েকটি পার্টি ও অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছে, সৌহার্দ্যপূর্ণভাবেই কথা বলেছি আমরা।”

শেফালি জরিওয়ালা, যিনি ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, শুক্রবার রাতে ১১টা ১৫ নাগাদ মুম্বইয়ের একটি হাসপাতালে ‘ব্রট ডেড’ অবস্থায় নিয়ে আসা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে আসেন স্বামী পরাগ ত্যাগী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেফালির মৃত্যুর খবর রাত ১টা নাগাদ (শনিবার) পুলিশে পৌঁছয়। পরে তাঁর দেহ মুম্বইয়ের কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। যদিও প্রাথমিকভাবে কোনও চূড়ান্ত মত প্রকাশ করা হয়নি—পুলিশ জানিয়েছে, ‘মৃত্যুর কারণ সংরক্ষিত রাখা হয়েছে।’ শনিবার সন্ধ্যায় শেফালির শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবার, স্বামী ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন শেষযাত্রায়।
 


```