Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ওড়িশার বলিযাত্রা মাঠ উৎসবে শ্রেয়া ঘোষালের কনসার্টে বিশৃঙ্খলা, আহত ১

ওড়িশার কটকের বলিযাত্রা মাঠ—হাজার হাজার মানুষের ভিড়, আর মঞ্চে আসতে চলেছেন শ্রেয়া ঘোষাল। বৃহস্পতিবার সন্ধ্যার সেই মুহূর্ত যেন উৎসবে ভেসে যাওয়া এক শহর। 

ওড়িশার বলিযাত্রা মাঠ উৎসবে শ্রেয়া ঘোষালের কনসার্টে বিশৃঙ্খলা, আহত ১

শ্রেয়া ঘোষাল।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 14 November 2025 15:09

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার কটকের বলিযাত্রা মাঠ—হাজার হাজার মানুষের ভিড়, আর মঞ্চে আসতে চলেছেন শ্রেয়া ঘোষাল। বৃহস্পতিবার সন্ধ্যার সেই মুহূর্ত যেন উৎসবে ভেসে যাওয়া এক শহর। কিন্তু আনন্দের আবহেই আচমকা এক অস্থিরতা। মঞ্চের সামনে হুড়মুড় করে এগিয়ে এল মানুষের ঢেউ, আর ঠিক তখনই আনন্দের মাঝখানে দেখা দিল অপ্রত্যাশিত অশান্তি।

জেলা প্রশাসনের তরফে জানা যায়, শ্রেয়া মঞ্চে পৌঁছতেই অগণিত দর্শকের উচ্ছ্বাস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঠেলাঠেলির মধ্যে পড়ে পড়ে যান এক ব্যক্তি। অচেতন অবস্থায় তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সাময়িকভাবে থমকে যায় অনুষ্ঠান, স্তব্ধ হয়ে যায় শ্রেয়ার সুরের অপেক্ষা। পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে অনুষ্ঠান ফের শুরু করলেও ভয়ের ছায়া মিলিয়ে যেতে সময় লাগে দর্শকদের।

তবে কমিশনার অফ পুলিশ এস দেব দত্ত সিং সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, “এমন কোনও অস্বস্তিকর পরিস্থিতি হয়নি। ভিড় অবশ্যই ছিল, কিন্তু সব ঠিক রাখার চেষ্টায় আমরা সফল হয়েছি। একজন সামান্য আহত হয়েছেন, তাঁর অবস্থাও স্থিতিশীল।”
 

কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি নিজে নজরে রেখে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র পুলিশ অফিসাররা, যার মধ্যে ছিলেন এস দেব দত্ত সিং নিজেও। মাইকে বারবার অনুরোধ করা হয়—শান্ত থাকুন, ধৈর্য রাখুন, উৎসব উপভোগ করুন। বলিযাত্রার মতো বিশাল আয়োজনকে ঘিরে আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন ছিল ৭০ প্লাটুন, অর্থাৎ প্রায় ২,১০০ পুলিশকর্মী। তবু মানুষের উচ্ছ্বাসই যেন এদিন সমস্ত হিসেব-নিকেশকে মুহূর্তের জন্য নাড়িয়ে দেয়।

শ্রেয়ার নামেই এত উন্মাদনা, তা অস্বাভাবিক নয়। কারণ তাঁর কণ্ঠই তো বহু মানুষের স্মৃতি-সঙ্গী। সম্প্রতি সেলিম–সুলেমান জুটির ‘ভূমি ২০২৫’-এর জন্য পাপন ও শ্রেয়াকে নিয়ে তৈরি নতুন প্রেমের গানে আবারও শোনা যাবে তাঁর সুরের ম্যাজিক।


```