Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লক্ষ্মীকান্তপুর লোকালে সায়নী, চোখে ঝকঝকে সানগ্লাস— যার দাম শুনলে অবাক হবেন!

মঙ্গলবারের এক ভরদুপুর। যাদবপুর স্টেশন। ঘড়িতে তখন ঠিক ২টো ২৭ মিনিট। প্রতিদিনের মতোই জনারণ্য, যাত্রীদের কোলাহল, কেউ অধীর দৃষ্টিতে শেষ প্রান্তে তাকিয়ে— আজ কি তবে খানিক দেরি? লক্ষ্মীকান্তপুর লোকালের সময় হয়ে এসেছে যে!

লক্ষ্মীকান্তপুর লোকালে সায়নী, চোখে ঝকঝকে সানগ্লাস— যার দাম শুনলে অবাক হবেন!

সায়নী ঘোষ।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 14 November 2025 13:53

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারের এক ভরদুপুর। যাদবপুর স্টেশন। ঘড়িতে তখন ঠিক ২টো ২৭ মিনিট। প্রতিদিনের মতোই জনারণ্য, যাত্রীদের কোলাহল, কেউ অধীর দৃষ্টিতে শেষ প্রান্তে তাকিয়ে— আজ কি তবে খানিক দেরি? লক্ষ্মীকান্তপুর লোকালের সময় হয়ে এসেছে যে! শহরতলির এই স্টেশনে প্রতিদিন যেমন হয়, সেদিনও তেমনই হালচাল...শুধু একটিই ব্যতিক্রম— হঠাৎই প্ল্যাটফর্মে পা রাখলেন যাদবপুরের সাংসদ-অভিনেত্রী সায়নী ঘোষ। সঙ্গে আরেক অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ, আর পরিচালক রামকমল মুখোপাধ্যায়।

ট্রেন ঢোকার শব্দ হতেই শহর আর স্টেশনের গতি খানিক বদলে গেল। মুহূর্তে কামরায় উঠে পড়লেন তিনজন। পরেই জানা গেল, এ কোনও দৈনন্দিন সফর নয়— তাঁদের নতুন ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর প্রচারে আজ স্টেশনেই মারকাটারি আয়োজন। আসছে ২১ নভেম্বরই বড় পর্দায়। আর এমন বাস্তব যাত্রার মাঝে ছবি প্রচার!

ট্রেন ছাড়তেই সায়নী, চান্দ্রেয়ী আর রামকমলের চোখে-মুখে স্পষ্ট হয়ে উঠল এক অন্যরকম নস্ট্যালজিয়া। সায়নী গেটের রড ধরে দাঁড়িয়ে রীতিমতো বাতাসে চুল উড়িয়ে দিচ্ছেন— যেন বহুদিনের চেনা সফরের পুনরাবৃত্তি। রামকমলও পাশে দাঁড়িয়ে সেই হাওয়ায় মিশে গেলেন। ট্রেনে যেতে যেতে তিনজনে গান ধরলেন, হাসলেন, আড্ডা দিলেন, পৌঁছে গেলেন গন্তব্য। শিয়ালদহ স্টেশন। যেন ক্যামেরার বাইরের জীবনটাও সিনেমার মতোই উজ্জ্বল হয়ে উঠল।

রামকমলের কথাতেও স্পষ্ট ছিল তাঁদের এই ট্রেন সফরের প্রকৃত মর্ম—“এই লক্ষ্মীকান্তপুর লোকালে চেপে প্রতিদিন কত দিদি কলকাতায় আসেন, কারও না কারও সংসার সামলাতে। তাঁদের ট্রেনে কাটানো সময়— সেই সব গল্পই তো আমাদের এই ছবি। তাঁদের জীবন থেকেই উঠে এসেছে এ কাহিনি।”

এদিকে স্টেশনের ফটোগ্রাফার ও যাত্রীদের ক্যামেরায় মুহূর্তে ফ্ল্যাশের পর ফ্ল্যাশ। সায়নীর বেগনি রঙের সালোয়ার আর চোখে কালো পেল্লাই সানগ্লাস যেন খানিক আলাদাই সৌন্দর্যের ছটায় ভরিয়ে দিল কামরা। কালো সেই রোদচশমায় ইংরেজি হরফে চকচক করছে ‘D’ আর ‘G’। 

নাম বললে চমকে উঠবেন না— Dolce & Gabbana। ইতালির দোর্দণ্ডপ্রতাপ ফ্যাশন হাউস, ১৯৮৫ সালে গড়ে তুলেছিলেন Domenico Dolce ও Stefano Gabbana। পোশাক, ব্যাগ, অ্যাক্সেসরিজ, কসমেটিক্স, ফ্র্যাগরেন্স— সবটাই ইতালির ঐতিহ্য, কারিগরি মেধা আর সিসিলিয়ান স্টাইলের অনন্য মিশেল।

কিন্তু সায়নীর চোখে থাকা সেই সানগ্লাস! ওটির দাম শুনলে সত্যিই চমকে উঠবেন! প্রায় ৪০ হাজার টাকার কাছাকাছি। মডেলটি Dolce & Gabbana Eyewear-এর DG4448 501/8751 সিরিজ। কালো অ্যাসিটেট ফ্রেম, রাউন্ড শেপ, ডার্ক ব্ল্যাক টিন্টেড লেন্স, পুরোপুরি UV প্রোটেকশন— আর হাতার ধারে কালো লোগো এমবসড। নন-পোলারাইজড হলেও স্টাইল আর গ্ল্যামারের মিশ্রণে একেবারে নজরকাড়ার মতো।

আগামী ২১ নভেম্বর বড় পর্দায় আসছে রামকমল মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। আগে ৭ নভেম্বর মুক্তির পরিকল্পনা থাকলেও পরে তারিখ বদলে দেওয়া হয়। ছবিতে একসঙ্গে দেখা যাবে একঝাঁক তারকাকে।তিন দম্পতির ভিন্ন ভিন্ন জীবনের টানাপোড়েন নিয়েই ছবির মূল গল্প।প্রথম দম্পতি— ঋতুপর্ণা সেনগুপ্ত ও কৌশিক গঙ্গোপাধ্যায়। ছাপোষা সংসার, যা কৌশিকের অসুস্থতার পর পুরোপুরি বদলে যায়। দ্বিতীয় দম্পতি— সঙ্গীতা সিনহা ও ইন্দ্রনীল সেনগুপ্ত, সঙ্গে চান্দ্রেয়ী ঘোষ। ফ্যামিলি প্ল্যানিংয়ে ব্যস্ত থাকলেও ইন্দ্রনীল বয়স্ক বাবাকে সামলাতে হিমশিম খান। তৃতীয় দম্পতি— নতুন জুটি রাজনন্দিনী ও জন ভট্টাচার্য, সঙ্গে সায়নী ঘোষ। নতুন বিবাহিত এই দম্পতির ঘরে রাজনন্দিনীর ইচ্ছে— কাজের দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্য কাউকে পাওয়া।

গল্পের মোড় আসে তখনই, যখন লক্ষ্মীকান্তপুর গ্রাম থেকে শহরে পা রাখে তিন মহিলা— পাওলি দাম, সায়নী ঘোষ ও চান্দ্রেয়ী ঘোষ। তিন দম্পতির বাড়িতে কাজ শুরু করতেই মুখোমুখি হয় গ্রামের সরলতা আর শহরের জটিল বাস্তবতা। তারপর কীভাবে বদলে যায় সম্পর্ক আর জীবন— সেটাই এই ছবির মূল আকর্ষণ।


```