Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

লাদাখে অক্সিজেন সিলিন্ডার নিয়ে শ্যুট! প্রতিকূলতাকে পাশ কাটিয়ে নিখুঁত অভিনয় অক্ষয়ই পারেন

লাদাখের প্রতিকূল পরিবেশে অক্সিজেন সিলিন্ডার নিয়ে শ্যুটিং করেন অক্ষয় কুমার। কঠিন পরিস্থিতিতেও নিখুঁত অভিনয়ে মুগ্ধ নেটিজেনরা। অভিনেতার পেশাদারিত্ব ও দৃঢ় মনোবল নিয়েই ছড়াচ্ছে চর্চা।

লাদাখে অক্সিজেন সিলিন্ডার নিয়ে শ্যুট! প্রতিকূলতাকে পাশ কাটিয়ে নিখুঁত অভিনয় অক্ষয়ই পারেন

ভাইরাল দৃশ্যে অক্ষয়

গার্গী দাস

শেষ আপডেট: 9 December 2025 15:08

দ্য ওয়াল ব্যুরো: ধুরন্ধরে অক্ষয় খান্নার (Akshaye Khanna) গ্র্যান্ড এন্ট্রি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সালাম জানিয়ে দৃশ্যে ঢোকা থেকে হালকা নাচ, সবটাই নজর কেড়েছে জেন জি-র। ওপর ওপর জমকালো লাগলেও এই ছবির পিছনে কঠোর পরিশ্রম ছিল, তা প্রকাশ্যে আনলেন নির্মাতারা। কনকনে ঠান্ডায় লাদাখে অভিনয় করা খুব সহজ ছিল না।

৫ ডিসেম্বর ছবি মুক্তি পেয়েছে ধুরন্ধর। রণবীর-সহ একাধিক হেভিওয়েট অভিনেতাকে ছাপিয়ে চর্চার কেন্দ্রে এখন অক্ষয় খান্না। যে দৃশ্যের জন্য তিনি ভাইরাল, তার পেছনের গল্প অনেকেরই অজানা। একে লাদাখ তার মধ্যে চূড়ান্ত ঠান্ডা। অক্সিজেনের সমস্যা হয়েছিল অভিনেতা। তাই সিলিন্ডার নিয়ে কাজ হয়।

কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি জানিয়েছেন, ভাইরাল FA9LA গানের দৃশ্যটি মূলত ছিল এক রাজকীয় এন্ট্রি। রেহমান ডাকাতকে ‘শের-এ-বালোচ’ (Sher-e-Baloch) সম্মান দেওয়ার মুহূর্তকে কেন্দ্র করেই সাজানো হয়েছিল পুরো সিকোয়েন্স। প্রথমে প্ল্যান ছিল, অক্ষয় হাঁটতে হাঁটতে যাবেন, নৃত্যশিল্পীদের পাশ কাটিয়ে সিংহাসনে বসবেন। কিন্তু সেটের পরিবেশ, নাচ আর দৃশ্যের প্রাণ দেখে হঠাৎই অক্ষয় বললেন, "আমি একটু নাচব।"

সেই মুহূর্তেই তৈরি হয়ে যায় ভাইরাল ক্লিপটি

কেউ জানতেও পারেননি ঠিক কী করতে চলেছেন অভিনেতা। তিনি ক্যামেরার সামনে ঢুকলেন, নিজের ছন্দে নেচে দিলেন আর প্রথম টেকেই ‘পারফেক্ট শট’ উঠে গেল। এরপর শুধু ক্লোজ শট নিয়ে শ্যুট শেষ।

কিন্তু দৃশ্যের চেয়েও কঠিন ছিল লাদাখের পরিবেশ। বিজয় জানান, উচ্চতা বেশি হওয়ায় (Altitude Sickness) সমস্যা হচ্ছিল অক্ষয়ের। সঙ্গে নিয়ে ঘুরতেন একটি ছোট অক্সিজেন সিলিন্ডার। শ্যুট চলাকালীন শ্বাসকষ্ট শুরু হলে প্রতিটি টেকের পরে তিনি অক্সিজেন মাস্ক পরে নিতেন। তারপর আবার দৃশ্যের মধ্যে ঢুকে যেতেন। এত কঠিন ছিল সবটা, অভিনয়ে বিন্দুমাত্র বোঝা যায়নি।

শ্যুটিং দলের সদস্যরা বলছেন, এই দৃশ্যটি শুধু সিনেমার জন্য নয়, লাদাখ ভ্রমণের অভিজ্ঞতাকেও অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। লাদাখের সোনালি রোদ, বরফে মোড়া পর্বত, খোলা পাথুরে প্রান্তর, সব মিলিয়ে FA9LA–র সেটটি ছিল প্রতিটি পর্যটকের স্বপ্নের মতো।

ছাভা ছবিতেও অক্ষয়ের সঙ্গে কাজ করেছিলেন বিজয়। সেখানে নাচ ছিল না, কিন্তু চরিত্রে ডুবে থাকা, নিখুঁতভাবে দৃশ্য তৈরি করা, এই মনোযোগ অক্ষয়কে বাকিদের থেকে আলাদা করেছিল। এক্ষেত্রেও তাই। একেবারে নিখুঁত।

ধুরন্ধর মুক্তির চারদিনেই বক্স অফিসে প্রায় ১২৬ কোটি আয় করে হাসি চওড়া করেছে নির্মাতাদের মুখে। আর আপাতত অক্ষয় জ্বরে ভাসছে নেটপাড়া।


```