Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লর্ড অক্ষয়! ববির মতো ধুরন্ধরে গ্র্যান্ড এন্ট্রি, নেটিজেনরা বলছেন, 'কামব্যাক হো তো অ্যায়সি'

ধুরন্ধর ছবিতে গ্র্যান্ড এন্ট্রি সিনে অক্ষয় খন্নার দুর্ধর্ষ পারফরম্যান্সে নেটদুনিয়া উত্তাল। ববির ‘জমাল কুডু’ মুহূর্তের মতোই ভাইরাল হল তাঁর নাচও।

লর্ড অক্ষয়! ববির মতো ধুরন্ধরে গ্র্যান্ড এন্ট্রি, নেটিজেনরা বলছেন, 'কামব্যাক হো তো অ্যায়সি'

ধুরন্ধরে অক্ষয়ের এন্ট্রি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 9 December 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: প্রিমিয়ারের পর থেকেই ‘ধুরন্ধর’(Dhurandhar) নিয়ে শুরু হয়েছে প্রবল আলোচনা। ৫ ডিসেম্বর মুক্তির পর রণবীর সিং অভিনীত এই স্পাই অ্যাকশন থ্রিলার যেন সোশ্যাল মিডিয়ার নতুন টুরিস্ট স্পট (tourist spot)। বিশেষ করে অক্ষয় খান্না (Akshaye Khanna) অর্থাৎ রহমান ডাকাতের এন্ট্রি সিকোয়েন্স। পরিচালক আদিত্য ধরের (Aditya Dhar) সিনেমাটি এখন দর্শকের মুখে মুখে ঘুরছে, আর তার কেন্দ্রে রয়েছেন এই অভিনেতা, পাকিস্তানের এক ভয়ংকর গ্যাংস্টার ও প্রভাবশালী রাজনীতিকের চরিত্রে।

ধুরন্ধরের সেই এন্ট্রি দৃশ্য, বাহরাইনি র‌্যাপ ট্র্যাক ‘FA9LA’–র তালে অক্ষয়ের কালো স্যুটে নেমে আসা, ভিড়ের দিকে ‘সালাম’(salaam) জানানো, নাচের তালে নিজেকে মেলানো, সব মিলিয়ে এটি এখন ভাইরাল। এতটাই আলোড়ন যে ছবির নির্মাতারা X-এ সেই অফিসিয়াল ক্লিপ পোস্ট করতে বাধ্য হন। সেখানে লেখা হয়, “You made it viral! So now it is here, Sher-E-Baloch’s absolute Bang-er!”

দর্শকদের প্রতিক্রিয়া বলছে—এই দৃশ্যটাই এখন ‘ধুরন্ধর’-এর সবচেয়ে বেশি ফটো-অপ স্পট (photo-op spot)। কেউ লিখেছেন, “অ্যাবসলিউট ব্যাঙ্গার। ছবির দৃশ্য ও কোরিওগ্রাফি অসাধারণ!” আবার কেউ বলছেন, “বছরে মাত্র এক-দুবার আসেন কিন্তু কী অভিনয়! খুবই আন্ডাররেটেড।”

এই দৃশ্যকে কেউ কেউ ববি দেওলের ‘জমাল কুডু’ মুহূর্তের সঙ্গে তুলনাও করেছেন। সেই তুলনা মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে। অনেকে আবার ট্র্যাকটির কথাও বারবার উল্লেখ করছেন “Crazy song, Awesome Akshay… Banger…” যেন কোনও নতুন ট্রাভেল অ্যান্থেম (travel anthem) খুঁজে পেয়েছেন দর্শকরা।

এদিকে ছবিতে উজৈর বালুচের চরিত্রে অভিনয় করা দানিশ প্যান্ডোর (Danish Pandor) দাবি, অক্ষয়ের নাচ ছিল সম্পূর্ণই ইম্প্রোভাইজড(improvised)। কোনও কোরিওগ্রাফি ছিল না। তার কথায়, “ফুল কোরিওগ্রাফি হচ্ছিল। তার মাঝেই অক্ষয় স্যার জিজ্ঞেস করেন ‘আমি নাচতে পারি?’ আদিত্য বলেন, ‘আপনার যেটা ভাল মনে হয়।’ তারপর সবাই নাচছে আর তিনি হঠাৎ নিজের মতো করে নাচ শুরু করলেন। আমরা সবাই অবাক।”

প্রসঙ্গত, ‘FA9LA’(FA9LA) গানটির অর্থ বাহরাইনি উপভাষায় ‘ফান টাইম’ বা ‘পার্টি’। গালফ–ভিত্তিক হিপহপ শিল্পী ফ্লিপারাচি ২০২৪ সালে এটি প্রকাশ করেন। খুবই ভাইরাল হয় কিন্তু ধুরন্ধরে ব্যবহারের পর গানটির জনপ্রিয়তা এদেশেও তুঙ্গে। রণবীর সিং নিজেও তাঁর সোশ্যাল হ্যান্ডেলে লিখেছিলেন, “ফ্লিপেরাচি, সিনেমার এই ট্র্যাকটা রইল।”

সিনেমার প্রেক্ষাপট পাকিস্তান। গল্প এক ভারতীয় গুপ্তচরের, যিনি সন্ত্রাস চক্রে নাম লেখান। অভিনয়ে রয়েছেন রণবীর সিং ছাড়াও অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, রাকেশ বেদি এবং নবাগত সারা অর্জুন।


```