মঙ্গলবার সেই মর্মেই ডাকা কর্মবিরতিতে দিনভর চলল টলিপাড়ায় একের পর এক মিটিং। যেখানে উপস্থিত থাকতে দেখা যায় ইম্পা, ফেডারেশন, আর্টিস্ট ফোরামের সদস্যদের। সেখানেই শিল্পীদের নিরাপত্তা, বিমা নিয়ে কথার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও করেন শিল্পীরা।
.jpeg.webp)
শেষ আপডেট: 8 April 2026 13:53
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee Death) মর্মান্তিক মৃত্যু রাতারাতি টনক নড়িয়ে দিয়ে গিয়েছে গোটা ইন্ডাস্ট্রির। নিজেদের সুরক্ষা, নিরাপত্তার বিষয় নিয়ে যে শিল্পীরা এতদিন একপ্রকার নজরই দেননি, এবার সকলেই এক ছাদের তলায় এসে সেই দাবিতে সোচ্চার হলেন।
মঙ্গলবার সেই মর্মেই ডাকা কর্মবিরতিতে দিনভর চলল টলিপাড়ায় একের পর এক মিটিং (Tollywood Inside Meeting)। যেখানে উপস্থিত থাকতে দেখা যায় ইম্পা, ফেডারেশন, আর্টিস্ট ফোরামের সদস্যদের। সেখানেই শিল্পীদের নিরাপত্তা, বিমা নিয়ে কথার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও করেন শিল্পীরা।
এদিন স্পষ্ট জানিয়ে দেওয়া হয় অভিযুক্ত প্রযোজনা সংস্থার সঙ্গে আপাতত আর কাজ করেন না শিল্পীরা। তাই বন্ধ হতে চলেছে চিরসখা ও কনে দেখা আলো দুই ধারাবাহিকের কাজ। মঙ্গলবার পরিচালক হরনাথ চক্রবর্তী বলেন, ‘কাল থেকে স্বাভাবিক হচ্ছে শুটিং। তবে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স (Magic Moments Motion Pictures)-কে আমরা বয়কট করছি। জাতীয় স্তরে কোথাও এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করব না আমরা।’
যদিও এই সিদ্ধান্তের আগেই বেশ কিছু শিল্পী এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ না করার কথা জানিয়ে দিয়েছিলেন। বুধবার থেকে উঠেছে কর্মবিরতি। তাই প্রতিটা সেটেই চেনা ছবি চোখে পড়ছে। কাজ চলছে পুরো দমে। কিন্তু নির্দিষ্ট দুই ধারাবাহিকের সেট ফাঁকা। যদিও কনে দেখা আলো ধারাবাহিকের শিল্পীদের এদিন সেটে আসতে দেখা যায়। তবে কবে থেকে বন্ধ হচ্ছে সম্প্রচার, সেই বিষয় কোনও নির্দিষ্ট তথ্য জানা যায়নি।
তবে সূত্রের খবর এদিন সকাল থেকেই একটি মিটিং চলছে কনে দেখা আলোর সেটে। বেশ কিছু শিল্পীরাও উপস্থিত সেখানে। যেটুকু যানা যাচ্ছে এখনও পর্যন্ত ব্যাঙ্কিং রয়েছে ছয়-সাত দিনের। প্রসঙ্গত, ইতিমধ্যেই বন্ধ হয়েছে ভোলে বাবা পার করেগা সিরিয়াল। এবার চলতি সপ্তাহে একাধিক ধারাবাহিকের ভাগ্যবদল। ফলে কোন স্লটে কোন ধারাবাহিক চলবে, এখন সেটাই দেখার।