Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

চলচ্চিত্র উৎসবে বাতিল ‘শোলে’র স্ক্রিনিং, IFFI-এ কেন দেখা যাবে না আনকাট ‘বীরু’কে?

গোয়ার ৫৬তম ইফি চলচ্চিত্র উৎসবে প্রযুক্তিগত সমস্যার জেরে শেষ মুহূর্তে বাতিল হল ‘শোলে’র বিশেষ আনকাট স্ক্রিনিং।

চলচ্চিত্র উৎসবে বাতিল ‘শোলে’র স্ক্রিনিং, IFFI-এ কেন দেখা যাবে না আনকাট ‘বীরু’কে?

‘শোলে’র বিশেষ আনকাট স্ক্রিনিং

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 November 2025 16:00

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলস্টোন হয়ে থাকা রমেশ সিপ্পির (Ramesh Sippy) কালজয়ী ছবি 'শোলে' (Sholay)-র পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গোয়ায় আয়োজিত ৫৬তম ইফি (IFFI) চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। ২৬ নভেম্বর এই ছবিটির বিশেষ প্রদর্শনী হওয়ার কথা ছিল।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই বিশেষ প্রদর্শনী বাতিলের মূল কারণ হল প্রযুক্তিগত সমস্যা। এই খবরে সিনেপ্রেমীদের মধ্যে রীতিমতো মন ভেঙেছে। বারবার দেখেও যা পুরনো হয়নি, সেই ছবি বড়পর্দায় এবং তার আনকাট ভার্সন (Uncut Version) দেখার যে উৎসাহ সকলের মধ্যে ছিল, তাতে আপাতত ছেদ পড়ল।

চলতি মাসে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) প্রয়াণে এই ছবির আইকনিক জয়-বীরুর জুটি ভেঙেছে। এই বিশেষ প্রদর্শনী উপলক্ষে রেড কার্পেটে পরিচালক রমেশ সিপ্পি এবং ধর্মেন্দ্রজায়া হেমা মালিনীর (Hema Malini) হাঁটার কথা নির্ধারিত ছিল। ধর্মেন্দ্রর অসুস্থতার পর থেকেই হেমার উপস্থিতি নিয়ে প্রশ্ন থাকলেও, এখন প্রদর্শনীর স্থগিত হওয়ায় সে সবে দাঁড়ি টানা হয়েছে।

'ইফি'-তে ছবির প্রদর্শনী স্থগিত হলেও, পরিচালক রমেশ সিপ্পির একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। সেখানে ছবির আইকনিক মোটরবাইকটিও (Iconic Motorbike) রাখা থাকবে।

উল্লেখ্য, 'শোলে'র পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই ছবিটি সম্প্রতি টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে। তবে এই মুহূর্তে এটি মুক্তি না পেলেও, আগামী ১২ ডিসেম্বর বড়পর্দায় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


```