Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

‘জগদ্ধাত্রী’র গল্প শেষ? নতুন প্রোমোয় জি বাংলার বিরাট চমক!

জি বাংলার পর্দায় ইশারা ছিল কিছুদিন আগেই—কৌশিকী পালকে নিয়ে শুরু হতে চলেছে নতুন মেগা ‘বেশ করেছি প্রেম করেছি’। 

‘জগদ্ধাত্রী’র গল্প শেষ? নতুন প্রোমোয় জি বাংলার বিরাট চমক!

‘জগদ্ধাত্রী’ শেষ?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 November 2025 14:28

দ্য ওয়াল ব্যুরো: জি বাংলার পর্দায় ইশারা ছিল কিছুদিন আগেই—কৌশিকী পালকে নিয়ে শুরু হতে চলেছে নতুন মেগা ‘বেশ করেছি প্রেম করেছি’। সঙ্গে ফিরছেন ইন্দ্রাণী দত্ত, নায়ক হিসেবে থাকছেন রাজদীপ গোস্বামী। ধারাবাহিকটির স্লট ঠিক হয়েছিল সন্ধ্যা ৭টা, আর তাতেই টেলিপাড়ায় গুঞ্জন বাড়তে থাকে—তাহলে কি শেষের পথে ‘জগদ্ধাত্রী’? 

বেশ কিছুদিন ধরেই এ ধরনের ফিসফাস ছড়িয়ে পড়ছিল। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন, পুরোনো জনপ্রিয় সিরিয়ালটির পথচলায় এবার বুঝি দাঁড়ি পড়তে যাচ্ছে।

এর মাঝেই শোনা যায়, ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা মল্লিক বড় পর্দায় পা রাখছেন। আরও খবর—চলতি বছরের শেষে নাকি ইতি টানতে চলেছে এই দীর্ঘদিনের জনপ্রিয় মেগা। তাই ৮ ডিসেম্বর থেকে ৭টার স্লটে ‘বেশ করেছি প্রেম করেছি’ আসছে। এই খবর শুনেই মনখারাপ অনুরাগীদের। এমন এক সময়, যখন অনেক ধারাবাহিকই কয়েক মাসের মধ্যেই পর্দা নামাতে বাধ্য হচ্ছে, তখন ২০২২ সালে শুরু হওয়া ‘জগদ্ধাত্রী’ এখনও টিআরপি-র প্রথম পাঁচেই জায়গা ধরে রাখে—এমনকি মাঝে মাঝেই তালিকার চূড়ায় পৌঁছে যায়। 

অগাধ ফ্যানবেস নিয়ে প্রশ্ন তোলার সুযোগই নেই। তাই ধারাবাহিকটি শেষ হওয়ার জল্পনা তৈরি হতেই ভক্তরা স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু ‘জি বাংলা’ যেন সেই মনখারাপ উড়িয়ে দিল এক লহমায়। অবশেষে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—শেষ হচ্ছে না ‘জগদ্ধাত্রী’। শুধু বদলে যাচ্ছে তার পুরোনো সময়। চ্যানেলের তরফে নতুন প্রোমো প্রকাশ্যে এনেই জানানো হয়েছে, ৮ ডিসেম্বর থেকে ‘জগদ্ধাত্রী’ দেখা যাবে নতুন স্লটে—সন্ধ্যা সাড়ে ৭টায়।

 

এই সাড়ে ৭টার সময়েই সম্প্রচারিত হয় আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’। ফলে স্বাভাবিকভাবেই দর্শকদের মনে নতুন প্রশ্ন—তাহলে কি এবার ‘ফুলকি’-র ইতি টানতে চলেছে চ্যানেল? যদিও জি বাংলার তরফে এখনও কিছুই স্পষ্ট করা হয়নি, কোনও ঘোষণা আসেনি।

এখন দেখার বিষয়, নতুন মরসুমের এই স্লট-বদলের খেলায় কোন মেগা টিকে থাকে, আর কার পথচলা থেমে যায়—উত্তর মিলবে খুব শীঘ্রই, কিন্তু প্রশ্নটা আজই ঝুলে রইল আকাশে।


```