টপার শাহরুখ? ভাইরাল মার্কশিটে অঙ্ক-অর্থনীতি-পদার্থবিদ্যায় নজরকাড়া নম্বর!

শাহরুখ খান
শেষ আপডেট: 2 December 2025 18:40
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'বাদশা'। অভিনয়ের সঙ্গে সঙ্গে শাহরুখ খান পড়াশোনাতেও তিনি ছিলেন অত্যন্ত ভাল, তা হয়তো অনেকেরই জানা। সম্প্রতি শাহরুখ খানের কলেজের মার্কশিট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে তাঁর ভক্তরাও হতবাক হয়েছেন। এই মার্কশিট অনুযায়ী, কিং খান একসময় গণিত, অর্থনীতি এবং পদার্থবিদ্যায় কলেজ টপার ছিলেন।
শাহরুখ খান দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন (১৯৮৫ থেকে ১৯৮৮ সাল)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মার্কশিটটি দেখেই বোঝা যাচ্ছে, অভিনেতা তাঁর কলেজের অন্যতম টপার ছিলেন।
ভাইরাল হওয়া তথ্য অনুযায়ী, তাঁর প্রাপ্ত নম্বরগুলি ছিল চোখে পড়ার মতো,
গণিত (Mathematics): ৭৮
Shahrukh Khan's Marksheet .
He got 57 in english, but ab Hansraj clg ke teachers se better english bolta hoga. pic.twitter.com/J7lYpWD3l8— Akshay (@Bitof_Peace) November 13, 2025
পদার্থবিদ্যা (Physics): ৭৮
অন্যান্য বিষয়ে (যেমন অর্থনীতি): একাধিক বিষয়ে তিনি ৯২ পর্যন্ত নম্বর পেয়েছিলেন।
ইংরেজি (English): ৫১
ভাইরাল হওয়া এই মার্কশিটে কিং খানের সঠিক জন্ম তারিখ (২ নভেম্বর, ১৯৬৫), বাবার নাম এবং তাঁর ছবিও রয়েছে। সবদিক থেকে বলাই যায়, এটি শাহরুখ খানেরই মার্কশিট। এই প্রাপ্ত নম্বর দেখে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় প্রচুর কমেন্ট কমেন্ট করেছেন।
শাহরুখ খান ১৯৯২ সালে চলচ্চিত্র জীবন শুরু করেন। সেই বছর তাঁর প্রথম ছবি 'দিওয়ানা' মুক্তি পায়, যেখানে ঋষি কাপুর এবং দিব্যা ভারতী মুখ্য ভূমিকায় ছিলেন। ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। বলিউডের খুব অল্প সংখ্যক অভিনেতার মধ্যে শাহরুখ একজন, যিনি বড় পর্দায় আসার আগে টেলিভিশনের সিরিয়ালেও অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছিলেন।