Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

এক ফ্রেমে রজনীকান্ত-শাহরুখ! মার্চেই শুরু শুটিং, কোন সিনেমায় দেখা যাবে?

এক ছবিতে রজনীকান্ত ও শাহরুখ খান! ভারতীয় সিনেমার দুই মহাতারকাকে একসঙ্গে দেখার অপেক্ষায় ভক্তরা।

এক ফ্রেমে রজনীকান্ত-শাহরুখ! মার্চেই শুরু শুটিং, কোন সিনেমায় দেখা যাবে?

রজনীকান্ত, শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 February 2026 10:00

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী ছবির ‘ঈশ্বর’ রজনীকান্ত (Rajinikanth) এবং বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)—ভারতীয় সিনেমার দুই মহাতারকা। বহুদিন ধরেই ভক্তদের মধ্যে ইচ্ছে ছিল, কবে এই দুই আইকনকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। সেই অপেক্ষার অবসান কি তবে এবার সত্যিই হতে চলেছে? ইন্ডাস্ট্রির অন্দরের খবর বলছে, রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ছবি জেলার ২-এ বিশেষ চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে।

শোনা যাচ্ছে, আগামী মার্চ মাসেই নাকি এই ছবির জন্য নিজের অংশের শুটিং শুরু করবেন কিং খান। সূত্রের দাবি, ছবির প্রায় সমস্ত শুটিং শেষ হয়ে গিয়েছে, শুধুমাত্র শাহরুখের অংশটুকুই বাকি। মার্চে সেই শুটিং চলবে সাত থেকে আট দিন। শাহরুখের শুটিং শেষ হলেই সম্পূর্ণ হবে ছবির শুটিং পর্ব।

একইসঙ্গে জানা যাচ্ছে, এই ছবিতে বিশেষ উপস্থিতি বা ক্যামিও চরিত্রেই দেখা যাবে শাহরুখকে। তবে চরিত্রটি ছোট হলেও গুরুত্বে কোনও খামতি থাকবে না বলেই মনে করছেন অনেকে। কারণ, দুই সুপারস্টারের উপস্থিতি মানেই দর্শকদের জন্য বাড়তি চমক। বিশেষ করে দর্শকের চাহিদার কথা মাথায় রেখে ‘জেলার ২’-এ ভরপুর অ্যাকশন রাখা হচ্ছে বলেও জল্পনা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি শাহরুখ বা রজনীকান্ত—দুজনেই রয়েছেন ‘স্পিকটি নট’।

এই জল্পনার সূত্রপাত অবশ্য আজকের নয়। কয়েক মাস আগেই এক সাক্ষাৎকারে এই খবর প্রথম সামনে আনেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি জানিয়েছিলেন, তাঁর আগামী ছবি ‘জেলার ২’, যেখানে রজনীকান্তের পাশাপাশি অভিনয় করবেন মোহনলাল, রম্য কৃষ্ণন, শিবা রাজকুমার এবং শাহরুখ খান। মিঠুন আরও বলেন, ছবিতে শাহরুখকে ক্যামিও চরিত্রে দেখা যাবে এবং প্রত্যেকের সঙ্গেই তাঁর মুখোমুখি দৃশ্য থাকবে।

উল্লেখযোগ্যভাবে, ছবির প্রথম অংশের শুটিং হয়েছিল চেন্নাই-এ। এই শুটিং চলাকালীনই নিজের ৭৫তম জন্মদিনও উদযাপন করেছিলেন রজনীকান্ত।

অন্যদিকে আরও একটি বড় খবর ঘিরে তৈরি হয়েছে আগ্রহ। শোনা যাচ্ছে, এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বিদ্যা বালান। জন্মসূত্রে দক্ষিণ ভারতের মেয়ে হলেও পূর্ণ দৈর্ঘ্যের দক্ষিণী ছবিতে এই প্রথম অভিনয় করতে চলেছেন তিনি।

সব মিলিয়ে, ভারতীয় সিনেমার একাধিক মহাতারকাকে নিয়ে তৈরি হচ্ছে ‘জেলার ২’। এখন দর্শকদের অপেক্ষা, কবে সত্যিই একসঙ্গে পর্দা কাঁপাবেন রজনীকান্ত ও শাহরুখ খান।


```