২০২৩ সালে টানা তিনটি বড় হিট, পাঠান (Pathaan), জওয়ান (Jawan) এবং ডানকি (Dunki), দিয়ে বক্স অফিস কাঁপিয়েছিলেন শাহরুখ। এরপর বড়পর্দা থেকে সাময়িক বিরতি নেন তিনি।

শেষ আপডেট: 24 February 2026 13:24
দ্য ওয়াল ব্যুরো: বলিউড বাদশা শাহরুখ খান। গোটা বিশ্বে তিনি কিং খান। কাজবিভোর এই সুপারস্টার নিজেই বহুবার বলেছেন, তিনি রাতজাগা মানুষ। তবে জানেন কি, তিনি নাকি দিনে মাত্র তিন থেকে চার ঘণ্টা ঘুমিয়েই সব সামলে নেন! সম্প্রতি এমনই বিস্ময়কর তথ্য সামনে এনেছেন তাঁর সহ-অভিনেতা গোবিন্দ নামদেব।
ঘুম মাত্র ৩-৪ ঘণ্টা!
ফিরভি দিল হ্যায় হিন্দুস্তানি (Phir Bhi Dil Hai Hindustani) ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ ও গোবিন্দ। এক সাক্ষাৎকারে গোবিন্দ বলেন, “ওই এক মানুষ, ২৪ ঘণ্টাই কাজ করে। ঘুমায় মাত্র তিন-চার ঘণ্টা। তার মধ্যেই ব্যায়াম, অনুষ্ঠান উদ্বোধন, সংলাপ মুখস্থ, আবার কোথাও-কোথাও পারফর্মও করতেও যেতে হয়!” তাঁর কথায়, শাহরুখের কাজের গতি দেখে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন।
গোবিন্দ আরও জানান, শাহরুখের শারীরিক সমস্যাও কম নয়। বিশেষ করে পিঠ ও মেরুদণ্ডের গুরুতর সমস্যা রয়েছে তাঁর। তবু কখনও তা প্রকাশ হতে দেন না। কষ্ট নিয়েও সব সামলান অত্যন্ত ধীরস্থির ভঙ্গিতে। সহকর্মীদের কাছেও তিনি এক বড় শিক্ষা—পেশাদারিত্ব কাকে বলে, তাঁকে দেখেই জানতে হয়।
২০২৩-এর সাফল্যের পর বিরতি
২০২৩ সালে টানা তিনটি বড় হিট, পাঠান (Pathaan), জওয়ান (Jawan) এবং ডানকি (Dunki), দিয়ে বক্স অফিস কাঁপিয়েছিলেন শাহরুখ। এরপর বড়পর্দা থেকে সাময়িক বিরতি নেন তিনি।
‘কিং’ নিয়ে ফিরছেন শাহরুখ
এবার তিনি ফিরছেন নতুন ছবি কিং (King) নিয়ে। এই ছবির বিশেষ আকর্ষণ, বড়পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর মেয়ে সুহানা খান-এর। ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়াল।
শোনা যাচ্ছে, ছবিটি ১৯৯৪ সালের ফরাসি ছবি Léon: The Professional থেকে অনুপ্রাণিত। গল্পে কাজ করেছেন সুজয় ঘোষ, চিত্রনাট্যে সিদ্ধার্থ আনন্দ। পরিচালনাতেও রয়েছেন সিদ্ধার্থই।
সেই ছবির শুটেও চোট পেয়েছিলেন তিনি। নিয়েছিলেন বিরতি। তবে থেমে থাকতে নারাজ শাহরুখ
। শরীরিক সমস্যা যে তাঁর লক্ষ্যের পথে অন্তরায় হতে পারে না, তা স্পষ্ট হয়ে গেল আরও একবার।