Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

জমকালো প্রি-ওয়েডিং, ক্যান্ডেলনাইট ডিনার থেকে পুলপার্টিতে ‘বিরোশ’-এর সেলিব্রেশন

ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে প্রথম দিনের আয়োজনে ছিল এক বিশেষ পুল পার্টি। রোদঝলমলে দুপুরে হাসি-আড্ডায় জমে ওঠে পরিবেশ। বিজয়কে বন্ধুদের সঙ্গে পুলে ভলিবল খেলতে দেখা যায়। স্বচ্ছন্দ, অনাড়ম্বর মুহূর্তগুলোই যেন এই আয়োজনের মূল আকর্ষণ।

জমকালো প্রি-ওয়েডিং, ক্যান্ডেলনাইট ডিনার থেকে পুলপার্টিতে ‘বিরোশ’-এর সেলিব্রেশন

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 24 February 2026 12:49

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী ছবির জনপ্রিয় জুটি রশ্মিকা মান্দানা (Rashmika Mandana) ও বিজয় দেবেরাকোন্ডার (Vijay Deverakonda) বিয়ে বলে কথা। খবরের শিরোনামে এখন বিগ ফ্যাট ওয়েডিং। ফলে জুটি এখন চর্চার কেন্দ্রবিন্দু। উদয়পুর-এ বসছে এই গালা বিয়ের আসর। শহরের বিলাসবহুল আইটিসি মেমেন্টোস-এ ২৬ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। তার আগেই শুরু হয়ে গেছে একাধিক প্রাক-বিবাহ অনুষ্ঠান।

প্রথমদিন কী কী বিশেষ আয়োজন ছিল? 

ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে প্রথম দিনের আয়োজনে ছিল এক বিশেষ পুল পার্টি। রোদঝলমলে দুপুরে হাসি-আড্ডায় জমে ওঠে পরিবেশ। বিজয়কে বন্ধুদের সঙ্গে পুলে ভলিবল খেলতে দেখা যায়। স্বচ্ছন্দ, অনাড়ম্বর মুহূর্তগুলোই যেন এই আয়োজনের মূল আকর্ষণ। পুলের ধারে সাজানো ছিল ভাসমান পানীয় স্টেশন, চারপাশে ছিল শান্ত, মনোরম প্রকৃতির আবহ।

সন্ধ্যায় আয়োজন করা হয় ক্যান্ডেললাইট ডিনারের। সোনালি আলোয় সাজানো টেবিল, গোলাপি লিলি ও সবুজ হাইড্রেঞ্জিয়ার ফুলে সাজানো ভেন্যু, সব মিলিয়ে যাকে বলে রাজকীয় আয়োজন। অতিথিদের জন্য পরিবেশন করা হয় জাপানি পদ। মেনু কার্ডে সেই তালিকা স্পষ্ট করে লেখা ছিল। প্রতিটি আসনের নীচে রাখা সবুজ ন্যাপকিনে সূচিকর্মে লেখাছিল ‘বিরোশ’, যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে নেটমাধ্যমে। এ নাম অনুরাগীদের উপহার।

মঙ্গলবার মেহেন্দি 

জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি হবে মেহেন্দি। ২৫ ফেব্রুয়ারি একই জায়গায় আয়োজন করা হবে হলুদ ও সঙ্গীত অনুষ্ঠান। আর ২৬ ফেব্রুয়ারি মূল বিয়ের আনুষ্ঠান। এরপর হায়দরাবাদ-এ একটি রিসেপশন পার্টির পরিকল্পনাও রয়েছে।

সব মিলিয়ে রাজকীয় আয়োজনের মধ্যেই নতুন জীবনের পথে পা রাখতে চলেছেন রশ্মিকা ও বিজয়। বিয়ের দিনের আরও ছবি ও মুহূর্তের অপেক্ষায় এখন পলক গুনছেন অনুরাগীরা।


```