Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজয়ের নামের মেহেন্দি পরবেন রশ্মিকা, শুরু হল বিয়ের অনুষ্ঠান, ভেন্যু থেকে ছবি শেয়ার করলেন 'বিরোশ'

হায়দরাবাদের এক অভিজাত হোটেল রিসেপশনের জন্য বুক করেছেন তারকা জুটি। যেখানে সবচেয়ে সস্তা রুমের ভাড়া ১৭ হাজার ৬৫০ টাকা, ডিলাক্স ও লাক্সারি রুমের ভাড়া ৫৩ হাজার থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত।

বিজয়ের নামের মেহেন্দি পরবেন রশ্মিকা, শুরু হল বিয়ের অনুষ্ঠান, ভেন্যু থেকে ছবি শেয়ার করলেন 'বিরোশ'

বিজয়-রশ্মিকার বিয়ে

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 24 February 2026 10:26

দ্য ওয়াল ব্যুরো: 'ফাইনালি ইটস হ্যাপেনিং!' বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রশ্মিকা মন্দানা- বিজয় দেবরাকোন্ডা (Vijay Deverakonda–Rashmika Mandanna Wedding)। রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে ২৬ ফেব্রুয়ারি বিয়ে হবে এই তারকা-যুগলের। বিয়ের আগের অনুষ্ঠানও শুরু আজ থেকেই।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘বিরোশ’-এর প্রি-ওয়েডিং অনুষ্ঠান (Vijay Rashmika Prewedding Festivities) আজ মেহেন্দি, আগামিকাল হবে হলদি ও সঙ্গীত। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই অন্তরঙ্গ কিন্তু রাজকীয় পরিবেশে হচ্ছে এই সব আয়োজন। অনুরাগীদের জন্য ভেন্যু থেকেই আপডেটও শেয়ার করছেন তাঁরা।

ছবি শেয়ার করেছেন রশ্মিকা

ইতিমধ্যেই উদয়পুরে পৌঁছে গিয়েছেন রশ্মিকা ও বিজয় (Vijay Rashmika)। তার আগে সোশ্যাল মিডিয়ায় সব জল্পনার ইতি টেনে প্রকাশ্যে বিয়ের ঘোষণা করেছেন দু'জনে। অনুরাগীদের দেওয়া নামেই এই বিয়ের নাম দিয়েছেন 'বিরোশের বিয়ে'।

ছবি শেয়ার করেছেন বিজয়

‘বিরোশের বিয়ে’র ভেন্যু – ITC Mementos

বিয়ে হবে উদয়পুরের বিলাসবহুল আইটিসি মেমেন্টোস-এ। রাজকীয় স্থাপত্য, শান্ত পরিবেশ আর মনোরম দৃশ্যের জন্য জনপ্রিয় এই ভেন্যু লোকচক্ষুর আড়ালে তারকাদের বিয়ের জন্য আদর্শ বলে মনে করা হয়। শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই বিলাসবহুল রিসর্টে অতিথিদের থাকার ব্যবস্থাও হয়েছে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে।

রিসেপশন হবে হায়দরাবাদের বিলাসবহুল হোটেলে

হায়দরাবাদের এক অভিজাত হোটেল রিসেপশনের জন্য বুক করেছেন তারকা জুটি। যেখানে সবচেয়ে সস্তা রুমের ভাড়া ১৭ হাজার ৬৫০ টাকা, ডিলাক্স ও লাক্সারি রুমের ভাড়া ৫৩ হাজার থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত। প্রিমিয়াম সুইটের ভাড়া এক লাখ টাকার উপর।

কে কে থাকছেন অতিথি তালিকায়?

বড় কোনও অভিনেতা তাঁদের বিয়েতে থাকবেন না বলেই জানা গেছে। তবে তেলঙ্গনার কয়েকজন রাজনীতিক, কিছু জনপ্রিয় পরিচালক এবং পরিবারের ঘনিষ্ঠ অতিথিরাই থাকবেন- প্রায় ১০০ জন আমন্ত্রিত।

বিয়ের মেনু

বিয়ের দিন দম্পতির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে কিউরেটেড ফুড মেনু  (Vijay Deverakonda–Rashmika Mandanna Wedding Menu)। বিয়ের ভেন্যু থেকে যা যা তথ্য সামনে আসছে, তাতে বোঝাই যাচ্ছে, এই আয়োজন হতে যাচ্ছে চলতি বছরের প্রথম তারকাদের 'বিগ ফ্যাট ওয়েডিং'।


```