Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

রশ্মিকা-বিজয়ের বিয়ের ভেন্যু ফাঁস! উদয়পুরের নির্জন পাহাড়চূড়ায় সাতপাকে বাঁধা পড়বেন ‘বিরোশ’, জানেন খরচ কত?

রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা বিয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবার সামনে এল তাঁদের বিয়ের আসরের ঠিকানা - উদয়পুরের পাহাড়ি নির্জনতায় ঘেরা এক বিলাসবহুল রিসর্ট, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে, সেখানেই বসতে চলেছে বছরের অন্যতম আলোচিত তারকা বিয়ের আসর। তাই সবার সব নজর এখন উদয়পুরের দিকে।

রশ্মিকা-বিজয়ের বিয়ের ভেন্যু ফাঁস! উদয়পুরের নির্জন পাহাড়চূড়ায় সাতপাকে বাঁধা পড়বেন ‘বিরোশ’, জানেন খরচ কত?

রশ্মিকা-বিজয়ের বিয়ে

শেষ আপডেট: 23 February 2026 18:52

দ্য ওয়াল ব্যুরো: বহুদিনের জল্পনার পর বিয়ের খবর নিশ্চিত করেছেন দক্ষিণী তারকা জুটি রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা। তার পর থেকেই তাঁদের বিয়ে নিয়ে উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে বিয়ের নাম, “দ্য ওয়েডিং অব বিরোশ”, ঘোষণা হওয়ার পর কৌতূহল আরও বেড়েছে।

বিয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবার সামনে এল তাঁদের বিয়ের আসরের ঠিকানা - উদয়পুরের পাহাড়ি নির্জনতায় ঘেরা এক বিলাসবহুল রিসর্ট, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে, সেখানেই বসতে চলেছে বছরের অন্যতম আলোচিত তারকা বিয়ের আসর। তাই সবার সব নজর এখন উদয়পুরের দিকে।

১ / ৫
বিয়ের অনুষ্ঠান হবে আইটিসি মেমেন্টোসে। উদয়পুর শহরের কেন্দ্র থেকে প্রায় ২৫-৩০ কিলোমিটার দূরে, শান্ত ও মনোরম আরাবল্লী পর্বতমালায় ঘেরা এই রিসর্টটি পুরো একটি পাহাড় জুড়ে ছড়িয়ে রয়েছে।

চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য, রিসর্টের মধ্যেই নদী ও লেকের উপস্থিতি। পাহাড়চূড়া থেকে বিস্তৃত প্যানোরামিক ভিউ - সব মিলিয়ে জাঁকজমক ও নিভৃতির অনন্য মিশেল।

বিয়ের অনুষ্ঠান হবে আইটিসি মেমেন্টোসে। উদয়পুর শহরের কেন্দ্র থেকে প্রায় ২৫-৩০ কিলোমিটার দূরে, শান্ত ও মনোরম আরাবল্লী পর্বতমালায় ঘেরা এই রিসর্টটি পুরো একটি পাহাড় জুড়ে ছড়িয়ে রয়েছে। চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য, রিসর্টের মধ্যেই নদী ও লেকের উপস্থিতি। পাহাড়চূড়া থেকে বিস্তৃত প্যানোরামিক ভিউ - সব মিলিয়ে জাঁকজমক ও নিভৃতির অনন্য মিশেল।

২ / ৫
এখানে রয়েছে মোট ১১৭টি প্রাইভেট ভিলা। প্রতিটি ভিলায় বিলাসবহুল থাকার ব্যবস্থা, বহু ভিলায় রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল, বড় আউটডোর ডেক এবং কিউরেটেড ডাইনিং অভিজ্ঞতা। রিসর্টে ব্যক্তিগত হেলিপ্যাডও আছে - যদিও অতিথিরা মূলত বিমানে আসবেন বলেই জানা যাচ্ছে।

এখানে রয়েছে মোট ১১৭টি প্রাইভেট ভিলা। প্রতিটি ভিলায় বিলাসবহুল থাকার ব্যবস্থা, বহু ভিলায় রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল, বড় আউটডোর ডেক এবং কিউরেটেড ডাইনিং অভিজ্ঞতা। রিসর্টে ব্যক্তিগত হেলিপ্যাডও আছে - যদিও অতিথিরা মূলত বিমানে আসবেন বলেই জানা যাচ্ছে।

৩ / ৫
বিয়েকে ঘিরে নিরাপত্তাও কড়া করা হয়েছে। অতিথিদের আগমন উপলক্ষে মহারানা প্রতাপ বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর। প্রথম দফায় প্রায় ৫০ জন ঘনিষ্ঠ অতিথিকে নিয়ে পৌঁছেছেন রশ্মিকা ও বিজয়। মোট অতিথি তালিকা সীমাবদ্ধ রাখা হয়েছে প্রায় ১০০ জনের মধ্যে।

অন্যান্য তারকাখচিত বলিউডি বিয়ের মতো নয়, এই আয়োজন নাকি সম্পূর্ণ ব্যক্তিগত। বড় সিনেমা তারকার উপস্থিতি থাকছে না বলেই জানা যাচ্ছে। বরং পরিবারের সদস্য, কয়েকজন চলচ্চিত্র পরিচালক এবং তেলেঙ্গানার কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব - এই নিয়েই ঘনিষ্ঠ পরিসরের অনুষ্ঠান।

বিয়েকে ঘিরে নিরাপত্তাও কড়া করা হয়েছে। অতিথিদের আগমন উপলক্ষে মহারানা প্রতাপ বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর। প্রথম দফায় প্রায় ৫০ জন ঘনিষ্ঠ অতিথিকে নিয়ে পৌঁছেছেন রশ্মিকা ও বিজয়। মোট অতিথি তালিকা সীমাবদ্ধ রাখা হয়েছে প্রায় ১০০ জনের মধ্যে। অন্যান্য তারকাখচিত বলিউডি বিয়ের মতো নয়, এই আয়োজন নাকি সম্পূর্ণ ব্যক্তিগত। বড় সিনেমা তারকার উপস্থিতি থাকছে না বলেই জানা যাচ্ছে। বরং পরিবারের সদস্য, কয়েকজন চলচ্চিত্র পরিচালক এবং তেলেঙ্গানার কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব - এই নিয়েই ঘনিষ্ঠ পরিসরের অনুষ্ঠান।

৪ / ৫
ভিলার ভাড়া শুরু হচ্ছে আনুমানিক ৩৫,৭০০ টাকা প্রতি রাত থেকে, যা সুবিধা ও ভিলার ধরন অনুযায়ী ৫১,০০০ টাকা বা তারও বেশি হতে পারে। ব্যক্তিগত পুল, বিলাসবহুল ইন্টিরিয়র ও পাহাড়চূড়ার ভিউ - সব মিলিয়ে এই প্রিমিয়াম অভিজ্ঞতার মূল্যও যথেষ্ট।

ভ্রমণ সংক্রান্ত প্ল্যাটফর্মগুলির তথ্য বলছে, ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে রিসর্ট সম্পূর্ণ বুকড - যে সময়টিই বিয়ের অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ।

ভিলার ভাড়া শুরু হচ্ছে আনুমানিক ৩৫,৭০০ টাকা প্রতি রাত থেকে, যা সুবিধা ও ভিলার ধরন অনুযায়ী ৫১,০০০ টাকা বা তারও বেশি হতে পারে। ব্যক্তিগত পুল, বিলাসবহুল ইন্টিরিয়র ও পাহাড়চূড়ার ভিউ - সব মিলিয়ে এই প্রিমিয়াম অভিজ্ঞতার মূল্যও যথেষ্ট। ভ্রমণ সংক্রান্ত প্ল্যাটফর্মগুলির তথ্য বলছে, ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে রিসর্ট সম্পূর্ণ বুকড - যে সময়টিই বিয়ের অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ।

৫ / ৫
ইনস্টাগ্রামে বিয়ের ঘোষণা করতে গিয়ে এই জুটি জানিয়েছেন, “বিরোশ” নামটি কোনও প্ল্যানার বা ঐতিহ্য থেকে আসেনি। বহু বছর আগে তাঁদের অনুরাগীরাই “বিজয়” ও “রশ্মিকা” নাম মিলিয়ে এই নাম তৈরি করেছিলেন। অনুরাগীদের ভালোবাসাকে সম্মান জানাতেই এই নাম বেছে নেওয়া - এমনটাই জানিয়েছেন তাঁরা।

ইনস্টাগ্রামে বিয়ের ঘোষণা করতে গিয়ে এই জুটি জানিয়েছেন, “বিরোশ” নামটি কোনও প্ল্যানার বা ঐতিহ্য থেকে আসেনি। বহু বছর আগে তাঁদের অনুরাগীরাই “বিজয়” ও “রশ্মিকা” নাম মিলিয়ে এই নাম তৈরি করেছিলেন। অনুরাগীদের ভালোবাসাকে সম্মান জানাতেই এই নাম বেছে নেওয়া - এমনটাই জানিয়েছেন তাঁরা।


```