Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বলিউডের শীর্ষে পৌঁছিয়েও বড্ড একা শাহরুখ, সঙ্গে শুধু নিজের ছায়াই: জ্যাকি শ্রফ

বলিউডে তাঁরা দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন। ‘কিং আঙ্কল’, ‘ওয়ান টু কা ফোর’, ‘দেবদাস’-সহ একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ খান ও জ্যাকি শ্রফ। 

বলিউডের শীর্ষে পৌঁছিয়েও বড্ড একা শাহরুখ, সঙ্গে শুধু নিজের ছায়াই: জ্যাকি শ্রফ

শাহরুখ খান ও জ্যাকি শ্রফ

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 28 June 2025 19:18

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে তাঁরা দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন। ‘কিং আঙ্কল’, ‘ওয়ান টু কা ফোর’, ‘দেবদাস’-সহ একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ খান ও জ্যাকি শ্রফ। তবে শুধু পর্দার বন্ধুত্ব নয়, বাস্তব জীবনেও একে অপরের প্রতি রয়েছে গভীর শ্রদ্ধা ও স্নেহ।

সম্প্রতি বিকি লালওয়ানির সঙ্গে একটি সাক্ষাৎকারে শাহরুখকে নিয়ে স্মৃতিমেদুর মন্তব্য করলেন জ্যাকি। বললেন, “আমি ওকে প্রথম দেখি 'কিং আঙ্কল'-এর সেটে। সে সময় আমার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করছিল। ওর মধ্যে ফোকাস ছিল, ক্যারিশমা ছিল, কাজের প্রতি নিষ্ঠা ছিল। কিন্তু ও ছিল একদম একা, নিঃসঙ্গ। আমি যেমন ছিলাম, ও-ও তেমনই ছিল। সেই নিঃসঙ্গতা আমার ভাল লেগেছিল।”

জ্যাকি আরও বলেন, “একবার কেউ আমাকে বলেছিলেন, প্রত্যেক অভিনেতার একাকিত্ব অনুভব করা উচিত। আমি দেখেছিলাম, ও এক কোনায় একা বসে রয়েছে। সেই চেহারা, সেই আচরণ—সবটাই যেন নিজেকে একরকম গুটিয়ে রাখা। পরবর্তীতে ‘দেবদাস’-এর সময়ও ওর মধ্যে সেই একই ভাইব দেখেছি। আমার কাছে ও তখনও আমার ছোট ভাইই ছিল।”

সুপারস্টার হওয়ার সঙ্গে সঙ্গে একরকম একাকিত্বও আসে—এমনটাই মনে করেন জ্যাকি শ্রফ। তাঁর কথায়, “যখন কেউ এভারেস্টের চূড়োয় পৌঁছয়, তখন সেখানে থাকে শুধু নিজের ছায়া। ওপরে খুব নিঃসঙ্গ লাগে।” ২০১৪ সালে ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’-এ ফের একসঙ্গে পর্দা ভাগ করেন জ্যাকি ও শাহরুখ। এবার শোনা যাচ্ছে, শাহরুখের আসন্ন ছবি ‘কিং’-এ ফের একসঙ্গে কাজ করতে পারেন তাঁরা।


```