Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'যখন ইচ্ছে ফোন করুন, মেসেজ করুন, রিপ্লাই দেব...' নিজের নম্বর দিয়ে দিলেন শাহরুখ

এক সাক্ষাৎকারে গুগলে সবচেয়ে বেশি খোঁজ হওয়া প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের ফোন নম্বরই দিয়ে দিলেন শাহরুখ খান। দেখুন আরও কী কী বললেন বাদশা।

 

'যখন ইচ্ছে ফোন করুন, মেসেজ করুন, রিপ্লাই দেব...' নিজের নম্বর দিয়ে দিলেন শাহরুখ

শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 28 June 2025 18:46

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘বাদশা’ তিনি। কিন্তু শুধু বড় পর্দায় নয়, বাস্তব জীবনেও শাহরুখ খানের ব্যক্তিত্ব এবং অনুরাগীদের সঙ্গে আন্তরিক আচরণ তাঁকে ভক্তদের আরও কাছের করে তোলে। কখনও ‘মন্নত’-এর বারান্দা থেকে, কখনও আবার সোশ্যাল মিডিয়ায় মজার মজার কথা বলে। আবারও সামনে এল এক পুরনো সাক্ষাৎকারের ভিডিও, যেখানে শাহরুখ নিজের সম্পর্কে গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া প্রশ্নগুলির উত্তর দিয়েছেন, তাও আবার সেই চেনা মজার ভঙ্গিতে।

তাঁর এই জনপ্রিয়তাই তাঁকে গুগলের অন্যতম ‘বলিউড সেলিব্রিটি’ বানিয়ে দিয়েছে। আর সেই কারণেই ২০১৭ সালে সাংবাদিক রাজীব মাসান্দের এক সাক্ষাৎকারে শাহরুখকে কয়েকটি গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া প্রশ্নের উত্তর দিতে বলা হয়। তবে, বাদশা তো বাদশাই।

চলুন দেখে নেওয়া যাক সেই প্রশ্ন ও তাঁর মজার উত্তরগুলি—

১. শাহরুখ খানের কোনও ট্যাটু আছে কি?

উত্তর: “না নেই। তবে ‘জব হ্যারি মেট সেজাল’-এ একটা বিশাল ট্যাটু ছিল ডান কাঁধ আর বুকে। সত্যি বলতে ভয় পাই ট্যাটু করতে।”

২. শাহরুখ খানের প্রাইভেট জেট আছে?

উত্তর: “এখনও নেই। তবে চেষ্টা করছি। কোনও দিন যদি একটা ১০০০ কোটির সিনেমা পাই, তাহলে প্রথমে কিনব প্রাইভেট জেট।”

৩. শাহরুখ খানের ফোন নম্বর কী?

উত্তর: “৫৫৫৯৯৬০৩২১—যে কোনও সময় ফোন করো। আমি না থাকলে মেসেজ করবেন, রিপ্লাই করব একটা ইমোজি দিয়ে।”

৪. শাহরুখ খানের আসল নাম কী?

উত্তর: “এইটাই—শাহরুখ খান। দিদিমা চেয়েছিলেন আমার নাম হোক আবদুল রহমান, কিন্তু বাবা ঠিক করেন শাহরুখ খানই থাকবে। যদিও ইন্টারনেটে আরও অনেক নাম দেওয়া হয়েছে আমাকে!”

৫. শাহরুখ খান কি বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা?

উত্তর: “না, শুনেছি দ্বিতীয় শেষ ধনী! ইচ্ছা আছে ধনী হওয়ার, কারণ আমি একটু ভোগবাদী ধরনের মানুষ। ভাল জিনিস পছন্দ করি। তবে এখনও বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা হতে পারিনি।”


```