Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'বিলিয়নিয়ার' শাহরুখ খান এখন বিশ্বের ধনীতম অভিনেতা! কাদেরকে টপকে শীর্ষ উঠলেন তিনি

গত বছরও শাহরুখ ছিলেন অভিনেতাদের মধ্যে এক নম্বরে, তবে তখন তাঁর সম্পত্তি ছিল ৮৭০ মিলিয়ন ডলার। এক বছরের মধ্যেই সেই সম্পদ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

'বিলিয়নিয়ার' শাহরুখ খান এখন বিশ্বের ধনীতম অভিনেতা! কাদেরকে টপকে শীর্ষ উঠলেন তিনি

শাহরুখ খান

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 October 2025 20:23

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের বাদশা (Bollywood Badshah) শাহরুখ খান (Shah Rukh Khan) অবশেষে 'বিলিয়নিয়ার' (Billionaire) ক্লাবে প্রবেশ করেছেন। 'হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’-এর (Hurun Rich List 2025) সর্বশেষ রিপোর্টে জানানো হয়েছে, শাহরুখ খানের সম্পত্তি এখন দাঁড়িয়েছে প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১২ হাজার ৪৯০ কোটি টাকা।

প্রকাশিত তালিকায় শাহরুখকে বলা হয়েছে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা (World's Richest Actor)। শুধু তাই নয়, বিশ্ব মঞ্চেও তিনি পিছনে ফেলে দিয়েছেন টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার), জেরি সাইনফেল্ড (১.২ বিলিয়ন ডলার) ও সেলেনা গোমেজের (৭২০ মিলিয়ন ডলার) মতো আন্তর্জাতিক সেলিব্রিটিদের।

অন্যদের থেকে অনেক এগিয়ে

তালিকা অনুযায়ী, ভারতীয় চলচ্চিত্র জগতে শাহরুখের ধনসম্পদের ব্যবধান অন্যদের থেকে দ্রুত বাড়ছে। তাঁর ব্যবসায়িক সঙ্গী জুহি চাওলা ও তাঁর পরিবারের সম্পত্তি যেখানে আনুমানিক ৭ হাজার ৭৯০ কোটি, সেখানে তৃতীয় স্থানে থাকা হৃতিক রোশনের সম্পদ মাত্র ২ হাজার ১৬০ কোটি টাকা।

গত বছরও শাহরুখ ছিলেন অভিনেতাদের মধ্যে এক নম্বরে, তবে তখন তাঁর সম্পত্তি ছিল ৮৭০ মিলিয়ন ডলার। এক বছরের মধ্যেই সেই সম্পদ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

সম্পদের উৎস

তিন দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমার শীর্ষেস্তরে থাকা শাহরুখের সম্পদ শুধু সিনেমা থেকেই আসেনি। তাঁর মালিকানাধীন ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ প্রযোজনা সংস্থা ও ভিএফএক্স স্টুডিও, বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক ক্রিকেট দল, এবং মধ্যপ্রাচ্যে রিয়েল এস্টেট বিনিয়োগ—সব মিলিয়েই সম্পদের মূল স্তম্ভ গড়ে তুলেছে।

বিশেষজ্ঞদের মতে, এই সম্পদ বৃদ্ধি শাহরুখকে শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম ধনী অভিনেতা হিসেবেই প্রতিষ্ঠিত করছে।

'এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫'-এ (Hurun Rich List 2025) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানিকে আবারও দেশের ধনীতম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবারের তালিকায় রেকর্ড ৩৫৮ জন ডলার-বিলিয়নিয়ার নাম তুলেছেন। আম্বানি পরিবারের সম্পত্তির পরিমাণ ধরা হয়েছে ৯.৫৫ লক্ষ কোটি টাকা, যা তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি ও তাঁর পরিবার, তাঁদের সম্পত্তির পরিমাণ ৮.১৫ লক্ষ কোটি টাকা।


```