Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভারতের ধনীতম মুকেশ আম্বানিই, প্রথমবার 'বিলিয়নিয়ার' তালিকায় শাহরুখ! বলছে এই সমীক্ষা

২০২৩ সাল কার্যত বদলে দিয়েছে 'কিং খান' শাহরুখের ভাগ্য। ওই বছরই তিন-তিনটি সুপারহিট ছবি দিয়েছেন তিনি। যার মধ্যে একটির জন্য (জওয়ান) ইতিমধ্যে সেরা অভিনেতার জাতীয় পুরস্কারও চলে এসেছে তাঁর ঝুলিতে।

ভারতের ধনীতম মুকেশ আম্বানিই, প্রথমবার 'বিলিয়নিয়ার' তালিকায় শাহরুখ! বলছে এই সমীক্ষা

শাহরুখ খান এবং মুকেশ আম্বানি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 October 2025 14:57

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ধনীতম ব্যক্তিদের তালিকায় ফের শীর্ষ স্থানে মুকেশ আম্বানি (Mukesh Ambani)। বুধবার প্রকাশিত 'এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫'-এ (Hurun Rich List 2025) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধারকে আবারও দেশের ধনীতম হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে এই তালিকায় রয়েছে বড় চমকও। প্রথমবারের মতো বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) ঢুকে পড়েছেন 'বিলিয়নিয়ার' (Billionaire) দলে।

এবারের তালিকায় রেকর্ড ৩৫৮ জন ডলার-বিলিয়নিয়ার নাম তুলেছেন। আম্বানি পরিবারের সম্পত্তির পরিমাণ ধরা হয়েছে ৯.৫৫ লক্ষ কোটি টাকা, যা তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি ও তাঁর পরিবার, তাঁদের সম্পত্তির পরিমাণ ৮.১৫ লক্ষ কোটি টাকা।

অন্যদিকে, বলিউড অভিনেতা শাহরুখ খানের সম্পদের পরিমাণ ধরা হয়েছে প্রায় ১২ হাজার ৪৯০ কোটি টাকা। মূলত তাঁর প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট' ও বহুমুখী ব্যবসায়িক উদ্যোগ থেকেই এই সম্পদ তৈরি হয়েছে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে। এতে তিনি বলিউডের অন্যান্য তারকাদের ছাপিয়ে গেছেন। উদাহরণস্বরূপ, জুহি চাওলার সম্পত্তির পরিমাণ ধরা হয়েছে প্রায় ৭ হাজার ৭৯০ কোটি টাকা, আর হৃতিক রোশনের সম্পদ ২ হাজার ১৬০ কোটি টাকা।

২০২৩ সাল কার্যত বদলে দিয়েছে 'কিং খান' শাহরুখের ভাগ্য। ওই বছরই তিন-তিনটি সুপারহিট ছবি দিয়েছেন তিনি। যার মধ্যে একটির জন্য (জওয়ান) ইতিমধ্যে সেরা অভিনেতার জাতীয় পুরস্কারও চলে এসেছে তাঁর ঝুলিতে। ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করার পর এই প্রথম জাতীয় পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। তারপর প্রথমবারের জন্য 'বিলিয়নিয়ার' তালিকায় ঢুকে পড়া, আবারও এক বিরাট ব্যাপার তাঁর জন্য।

হুরুনের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, ভারতে বিলিয়নিয়ারদের সংখ্যা আগের যে কোনও সময়ের তুলনায় সর্বাধিক, যা দেশের অর্থনীতির বহুমুখী সম্প্রসারণের প্রমাণ।


```