Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

মুক্তির পরই বিশ্বজুড়ে ঝড় তুলেছে 'দ্য ব্যাডস অফ বলিউড', কোন বিশেষ তালিকায় নাম উঠল এই সিরিজের?

আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ মুক্তির প্রথম সপ্তাহেই নেটফ্লিক্সের গ্লোবাল টপ ১০ নন-ইংলিশ শো তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিল।

 

মুক্তির পরই বিশ্বজুড়ে ঝড় তুলেছে 'দ্য ব্যাডস অফ বলিউড', কোন বিশেষ তালিকায় নাম উঠল এই সিরিজের?

দ্য ব্যাডস অফ বলিউড

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 September 2025 19:09

দ্য ওয়াল ব্যুরো: আরিয়ান খানের ওয়েব সিরিজ দ্য ব্যাডস অফ বলিউড মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। কেবল ভারতে নয়, আন্তর্জাতিক দর্শকরাও শোটি উপভোগ করছেন। ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই সিরিজটি প্রথম সপ্তাহেই জায়গা করে নিয়েছে নেটফ্লিক্সের গ্লোবাল “টপ ১০ নন-ইংলিশ শো” তালিকায়।

কোন জায়গায় পৌঁছল সিরিজটি?

প্রথম সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী, দ্য ব্যাডস অফ বলিউড বর্তমানে চতুর্থ স্থানে। মুক্তির প্রথম সাত দিনে সিরিজটির ভিউয়ারশিপ পৌঁছেছে ২.৮ মিলিয়ন-এ।

বিশ্ব তালিকার প্রথম তিন স্থানে আছে—

১ নম্বরে: কোরিয়ান ফ্যান্টাসি-রোমান্টিক সিরিজ Bon Appetit Your Majesty (৬.৫ মিলিয়ন ভিউ, টানা পাঁচ সপ্তাহ ধরে শীর্ষে)

২ নম্বরে: স্প্যানিশ থ্রিলার Billionaire’s Bunker Season 1 (৩.৭ মিলিয়ন ভিউ)

৩ নম্বরে: The Dead Girls (৩.১ মিলিয়ন ভিউ, দুই সপ্তাহ ধরে তালিকায় স্থিতিশীল)

চতুর্থ স্থানে দ্য ব্যাডস অফ বলিউড এর পর পঞ্চম স্থানে আছে You and Everything Else।

এছাড়া শীর্ষ দশে আরও জায়গা করে নিয়েছে —
৬. The Flagrant Flower Blooms with Dignity
৭. Two Graves
৮. Malediction
৯. Dandadan Season 2
১০. Love is Blind

আরিয়ান খানের এই সিরিজে ক্যামিও হিসেবে দেখা গেছে বেশ কয়েকজন জনপ্রিয় তারকাকে, রাঘব জুয়েল, লক্ষ্য লালওয়ানি, আনিয়া সিং, ববি দেওল, মনোজ পাহওয়া এবং মোনা সিং। তাদের উপস্থিতি শো-এর জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।


```