Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ইমরান হাসমি ও ইয়ামি গৌতম অভিনীত ‘হক’এর মুক্তিতে কাঁটা, নোটিস শাহ বানুর মেয়ের

দেশের ইতিহাসে সাড়া জাগানো শাহ বানু মামলার প্রধান ‘চরিত্র’ প্রয়াত শাহ বানু বেগমের কন্যা, চলচ্চিত্র নির্মাতা এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে (CBFC) আইনি নোটিস পাঠিয়েছেন।

ইমরান হাসমি ও ইয়ামি গৌতম অভিনীত ‘হক’এর মুক্তিতে কাঁটা, নোটিস শাহ বানুর মেয়ের

ছবির মুক্তি ছাড়াও প্রচারও বন্ধ রাখার নোটিস দিয়েছেন তিনি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 10 October 2025 12:44

দ্য ওয়াল ব্যুরো: ইমরান হাসমি ও ইয়ামি গৌতম অভিনীত ছবি হক-এর মুক্তির পথে আইনি কাঁটা। দেশের ইতিহাসে সাড়া জাগানো শাহ বানু মামলার প্রধান চরিত্র প্রয়াত শাহ বানু বেগমের কন্যা, চলচ্চিত্র নির্মাতা এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে (CBFC) আইনি নোটিস পাঠিয়েছেন। এনডিটিভি সেই নোটিসকে উদ্ধৃত করে জানিয়েছে, শাহ বানুর মেয়ে অবিলম্বে ছবির মুক্তি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর অভিযোগ, পরিবারের সম্মতি ছাড়াই শাহ বানুর ব্যক্তিগত জীবন নিয়ে ছবি তৈরি করেছেন নির্মাতারা। ছবির মুক্তি ছাড়াও প্রচারও বন্ধ রাখার নোটিস দিয়েছেন তিনি।

শাহ বানুর কন্যা সিদ্দিকা বেগমের তরফে আইনজীবী তোসিফ জেড ওয়ারসি চার ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে নোটিস পাঠিয়েছেন। যেমন- হক সিনেমার পরিচালক সুপর্ণ বর্মা, জঙ্গলি পিকচার্স, বাওয়েজা স্টুডিওস এবং সিভিএফসিকে নোটিস পাঠানো হয়েছে। নোটিসে সিদ্দিকার দাবি, স্পষ্ট বা অন্তর্নিহিত যেভাবেই হোক প্রয়াত শাহ বানু বেগমের ব্যক্তিগত ও একান্ত বৈবাহিক জীবন তুলে ধরা হয়েছে এই ছবিতে। যার মধ্যে একান্ত ঘনিষ্ঠ পারিবারিক ঘটনা, ব্যক্তিগত অভিজ্ঞতা ও সামাজিক পরিবেশ দেখানো হয়েছে, যার জন্য শাহ বানুর আইনি উত্তরাধিকারীদের কাছ থেকে কোনও অনুমতি সংগ্রহ করা হয়নি।

নোটিসে বলা আছে, সিদ্দিকা বেগম হলেন শাহ বানুর আইনি এবং গর্ভজাত কন্যা। তিনিই প্রয়াত শাহ বানুর একমাত্র বেঁচে থাকা আইনি উত্তরাধিকারী। সেই জন্য তাঁর কিংবা তাঁর পরিবারের কাছে থেকে অনুমতি না নিয়েই এই ছবিকে ধারণার বশবর্তী হয়ে তৈরি করা হয়েছে। এ পদক্ষেপকে নোটিসে ব্যক্তিগত জীবনের অস্বীকৃত, বিকৃতি ঘটিয়ে এবং বাণিজ্যিককরণের চেষ্টা বলে উল্লেখ করা হয়েছে। ভারতীয় আইন অনুসারে যা মৌলিক ও বিধিবদ্ধ অধিকারের প্রতিকূল বলে মনে করছেন সিদ্দিকা বেগম।

নোটিসে হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়েছে, শাহ বানুর ভাবমূর্তি নিয়ে কোনও ধরনের নাটকীয়তা তাঁদের পছন্দ নয়। সে কারণে প্রয়াত শাহ বানুর চরিত্র নিয়ে কোনও ধরনের নৈতিকতা লঙ্ঘন কিংবা সামাজিক ধারণা প্রতিফলিত হলে তা তাঁদের গোটা পরিবারের প্রতি অসম্মানজনক বা মানহানিকর বলে গণ্য হবে। নোটিসে স্বত্বাধিকার আইনের উল্লেখ করে এও বলা হয়েছে যে, আইনি উত্তরাধিকারীদের অজ্ঞাতে এরকম কাজ হলে এই আইনেও মামলা করা হবে। উল্লেখ্য, হক নামের ছবিটি আগামী ৭ নভেম্বর মুক্তি পাওয়ার অপেক্ষায়। এই নোটিসের বিষয়ে সংশ্লিষ্ট কারওরই জবাব এখনও মেলেনি।


```