Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

‘আশীর্বাদ’, রানী ভবানীর সফর শেষে আবেগঘন রাজনন্দিনী

এই ধারাবাহিকের মূল আকর্ষণ ছিলেন অভিনেত্রী রাজনন্দিনী পাল। পর্দায় রাজরাজেশ্বরী রানী ভবানীর চরিত্রে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। 

‘আশীর্বাদ’, রানী ভবানীর সফর শেষে আবেগঘন রাজনন্দিনী

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 2 February 2026 18:36

দ্য ওয়াল ব্যুরো: স্টার জলসার জনপ্রিয় ঐতিহাসিক ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’-র সফর শেষ। শুরু থেকেই দর্শকমহলে আলাদা জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। ইতিহাসের এক প্রভাবশালী নারী চরিত্রকে কেন্দ্র করে তৈরি এই কাহিনি যে এত অল্প সময়ের মধ্যেই পর্দা থেকে সরে যাবে, তা ভাবতে পারেননি অনুরাগীরা। তাই ধারাবাহিকের শেষ দিনের শ্যুটের খবরে আবেগে ভাসছেন দর্শক থেকে শুরু করে গোটা টিম।

এই ধারাবাহিকের মূল আকর্ষণ ছিলেন অভিনেত্রী রাজনন্দিনী পাল। পর্দায় রাজরাজেশ্বরী রানী ভবানীর চরিত্রে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। সংলাপ, অভিব্যক্তি থেকে শুরু করে রাজকীয় ব্যক্তিত্ব—সব মিলিয়ে এক ঐতিহাসিক চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি। অনেক দর্শকের কাছেই রানী ভবানী মানেই হয়ে উঠেছিলেন রাজনন্দিনী।

শেষ দিনের শ্যুটিংয়ের পর নিজের আবেগ উজাড় করে একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। তিনি লেখেন, পর্দায় রানী ভবানীর চরিত্রকে প্রাণ দিতে পারা তাঁর কাছে আশীর্বাদের সমান। চরিত্রটির প্রতিটি মুহূর্ত, প্রতিটি নীরবতা আজও তাঁর মনে গভীরভাবে গেঁথে রয়েছে বলে জানান রাজনন্দিনী।

পোস্টে তিনি দর্শকদের উদ্দেশেও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজনন্দিনীর কথায়, ধারাবাহিকের শুরু থেকে শেষ দিন পর্যন্ত যে ভালোবাসা ও গ্রহণযোগ্যতা তিনি পেয়েছেন, তা তাঁকে আজীবন শক্তি জোগাবে। আপাতত চরিত্রটিকে বিদায় জানালেও, সেটে কাটানো প্রতিটি মুহূর্ত তাঁর স্মৃতিতে রয়ে যাবে বলে জানান অভিনেত্রী।

এছাড়াও প্রযোজক, পরিচালক এবং সহ-অভিনেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাজনন্দিনী লেখেন, সকলের সম্মিলিত পরিশ্রমেই এই যাত্রা এত সুন্দর স্মৃতিতে পরিণত হয়েছে। সবশেষে দর্শকদের উদ্দেশে তিনি লেখেন, তাঁদের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি ও শক্তি। পোস্টের শেষে আবেগঘন বার্তায় অভিনেত্রী লেখেন— ‘জয় মা ভবানী।’

ইতিহাস, আবেগ ও শক্তিশালী অভিনয়ের মেলবন্ধনে তৈরি ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’ শেষ হলেও, দর্শকদের মনে রয়ে গেল এক অনন্য স্মৃতি।


```