Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

হানি সিংয়ের কনসার্টে চরম বিশৃঙ্খলা, পরিস্থিতি ঠেকাতে আসরে পুলিশ

শনিবার, ১৪ মার্চ, ইন্দিরা গান্ধী ইন্দোর স্টেডিয়ামে (Indira Gandhi Indoor Stadium) এই ঘটনা ঘটে। ওই কনসার্ট ছিল হানি সিং-এর এবারের ভারত সফরের প্রথম অনুষ্ঠান। ফলে বিপুল সংখ্যক অনুরাগী উপস্থিত ছিলেন সেই কনসার্টে।

হানি সিংয়ের কনসার্টে চরম বিশৃঙ্খলা, পরিস্থিতি ঠেকাতে আসরে পুলিশ

দেবারতি চক্রবর্তী

শেষ আপডেট: 16 March 2026 14:48

দ্য ওয়াল ব্যুরো: বসন্তের আমেজ গায়ে মেখে এখন একের পর এক কনসার্টে গা ভাসাচ্ছেন অনুরাগীরা। বহুশিল্পীই এখন তাই ব্যস্ত রয়েছেন কনসার্ট নিয়ে। অনুরাগীদের উপচে পড়া ভিড় যেখানে চেনা ছবি। তেমনই দিল্লির এক কনসার্টে সকলের মন জয় করলেন জনপ্রিয় র‍্যাপ শিল্পী হানি সিং (Yo Yo Honey Singh)। তবে অনুষ্ঠানের শেষটা হল না খুব একটা সুখকর। এই কনসার্ট ঘিরে হঠাৎই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। দর্শকদের একাংশের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হওয়ায়, মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, মঞ্চে শিল্পী গান পরিবেশন করে চলেছেন, আর দর্শকাসনের একদিকে কয়েকজন মানুষের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারি চলছে।

শনিবার, ১৪ মার্চ, ইন্দিরা গান্ধী ইন্দোর স্টেডিয়ামে (Indira Gandhi Indoor Stadium) এই ঘটনা ঘটে। ওই কনসার্ট ছিল হানি সিং-এর এবারের ভারত সফরের প্রথম অনুষ্ঠান। ফলে বিপুল সংখ্যক অনুরাগী উপস্থিত ছিলেন সেই কনসার্টে।

খবর অনুযায়ী, দর্শকদের কয়েকজনের সঙ্গে অনুষ্ঠানের পৃষ্ঠপোষক সংস্থার কর্মীদের কথাকাটাকাটি থেকেই সমস্যার সূত্রপাত। প্রথমে তর্কাতর্কি হলেও পরে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। ছড়িয়ে পড়া দৃশ্যগুলিতে দেখা যায়, কয়েকজন একে অপরকে ধাক্কা দিচ্ছেন এবং মারধর করছেন। আবার অনেক দর্শক সেই ঘটনার মাঝেই অনুষ্ঠান উপভোগ করার চেষ্টাও করছেন।

এই পরিস্থিতির মধ্যেই মঞ্চে নিজের কাজ করে যান। তাই অনেকেরই অনুমাণ, দর্শক আসনে তখন কী হচ্ছে, সে বিষয় তিনি অবগত ছিলেন না। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই নিরাপত্তাকর্মী এবং দিল্লি পুলিশ Delhi Police দ্রুত হস্তক্ষেপ করেন। তাঁরা বচসা থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাঁদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং অনুষ্ঠানও শান্তিপূর্ণভাবে চলতে থাকে।

তবে রাজধানীর এই ঘটনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর, বড় আকারের সংগীতানুষ্ঠানে নিরাপত্তা ও দর্শক নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন একশ্রেণি।


```