ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সলমন খান (Salman Khan)। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং-কে (Chitrangda Singh)। দীর্ঘদিন পর এই জুটিকে একসঙ্গে বড় পর্দায় দেখতে পাওয়া যাবে, ফলে দর্শকদের মধ্যে ছবি ঘিরে আগ্রহ আরও বেড়েছে।
.jpeg.webp)
শেষ আপডেট: 16 March 2026 14:08
দ্য ওয়াল ব্যুরো: সোমবার বেলায় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং-এ ভাইজান। অর্থাৎ সলমন খান (Salman Khan)। কারণ, তাঁর আসন্ন ছবি ‘মাতৃভূমি’ (Maatrubhumi)। নাহ, নতুন কোনও ছবি নয়। বছরের শুরু থেকেই ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবি ঘিরে খবরের শিরোনামে ছিলেন সলমন। সেই ছবির নামই এবার পাল্টে গেল। সোমবার বেলায় প্রযোজনা সংস্থা ও সলমন খানেরক তরফ থেকেই প্রকাশ্যে আনা হল ছবির নতুন পোস্টার, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে যুদ্ধের এক রুদ্ধশ্বাস ফ্রেম। সেখানে রক্তাক্ত অবস্থায় অভিনেতার খানিক লুক ধরা পড়েছে। তাঁর চোখের দৃষ্টিই বুঝিয়ে দেয়, ছবির সারমর্ম। পোস্টারের উপরেই লেখা এক লাইনের ছোট্ট পোস্ট— “May war rest in peace”।
যদিও এই ছবি ঘিরে ‘মাতৃভূমি’ নামটা সলমনের অনুরাগীদের কাছে নতুন নয়। কারণ, কিছুদিন আগেই দেশপ্রেমের আবহ আরও জোরালো করে তুলেছিল এই ছবির প্রথম গান “মাতৃভূমি”। প্রজাতন্ত্র দিবসের আগেই প্রকাশ্যে এসেছে এই গানটি, যা মুক্তির পর থেকেই দর্শক ও অনুরাগীদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। সেই গানের সূত্র ধরেই এবার নাম বদল ছবির।
ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সলমন খান (Salman Khan)। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং-কে (Chitrangda Singh)। দীর্ঘদিন পর এই জুটিকে একসঙ্গে বড় পর্দায় দেখতে পাওয়া যাবে, ফলে দর্শকদের মধ্যে ছবি ঘিরে আগ্রহ আরও বেড়েছে।
ছবিটির গল্পে দেশপ্রেম, যুদ্ধের বাস্তবতা এবং এক সৈনিকের আত্মত্যাগের কাহিনি উঠে আসবে। নতুন নাম চিত্রনাট্যের সেই ভাবনাকেই এক কথায় স্পষ্ট করে দেয়। ছবির নাম পরিবর্তনের ঘোষণার পর থেকেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু। অনেক অনুরাগীর মতে, নতুন নামটি ছবির বিষয়বস্তুর সঙ্গে আরও বেশি মানানসই। এখন অপেক্ষা, বড় পর্দায় এই নতুন ছবি কতটা সাড়া ফেলতে পারে।
প্রসঙ্গত, সলমন খান অনুরাগীরা বেশ কিছু দিন ধরেই ভাইজানের নতুন ছবি মুক্তির অপেক্ষায়। বর্ডার ২ ছবি যখন পর্দায়, তখনই সলমন খানের মাতৃভূমি গান দর্শক মনে জায়গা করে নিয়েছিল। এখন দেখার, ছবি মুক্তির পর তা কতটা দর্শক টানতে সক্ষম হয়।