Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

রাহাত ফতেহ আলি খানের কনসার্টে গাইবেন? কব্যা লিমায়েকে সতর্কবার্তা FWICE-এর

ভারতীয় বিনোদন দুনিয়ায় হঠাৎই নতুন বিতর্কের সূত্রপাত। একটি অফিসিয়াল চিঠি ঘিরে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে গায়িকা কব্যা লিমায়ে। ভারতের চলচ্চিত্র জগতের টেকনিশিয়ান ও কর্মীদের সংগঠন Federation of Western India Cine Employees (FWICE) সরাসরি তাঁর কাছে ব্যাখ্যা চেয়েছে

 রাহাত ফতেহ আলি খানের কনসার্টে গাইবেন? কব্যা লিমায়েকে সতর্কবার্তা FWICE-এর

দেবারতি চক্রবর্তী

শেষ আপডেট: 16 March 2026 13:26

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বিনোদন দুনিয়ায় হঠাৎই নতুন বিতর্কের সূত্রপাত। একটি অফিসিয়াল চিঠি ঘিরে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে গায়িকা কব্যা লিমায়ে। ভারতের চলচ্চিত্র জগতের টেকনিশিয়ান ও কর্মীদের সংগঠন Federation of Western India Cine Employees (FWICE) সরাসরি তাঁর কাছে ব্যাখ্যা চেয়েছে। অভিযোগ, একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ এমন এক শিল্পীর সঙ্গে একই মঞ্চে হতে চলেছে, যাঁকে নিয়ে দীর্ঘদিন ধরেই ভারতীয় বিনোদন জগতে নিষেধাজ্ঞা কার্যকর।

১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির (রেজিস্ট্রেশন নং ৭১৯৪) সদর দফতর মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের কার্তিক কমপ্লেক্সে। সেখান থেকেই ১১ মার্চ ২০২৬ তারিখে পাঠানো হয় একটি আনুষ্ঠানিক চিঠি। চিঠির প্রাপক গায়িকা ও পারফর্মার Kavya Limaye। রেফারেন্স নম্বর FWICE/053/OFF/053/2026-এ উল্লেখ করা হয়, একটি বিদেশি অনুষ্ঠানে তাঁর সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে সংগঠনটি স্পষ্টীকরণ চায়।



FWICE-এর দাবি, তাঁদের নজরে এসেছে যে ‘Ustaad Rahat Fateh Ali Khan – Live at the Royal Albert Hall, London’ শিরোনামের একটি অনুষ্ঠানে কব্যা লিমায়ের পারফর্ম করার কথা রয়েছে। এই অনুষ্ঠানটি আয়োজন করছে SufiScore এবং নির্ধারিত তারিখ ছিল ২২ মার্চ, স্থান ঐতিহাসিক Royal Albert Hall, London। অনুষ্ঠানটির টিকিট বিক্রি ও প্রচার করা হচ্ছে Live Nation-এর মাধ্যমে।

প্রচারমূলক উপকরণে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, ওই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ পাকিস্তানের জনপ্রিয় গায়ক Rahat Fateh Ali Khan। আর সেই মঞ্চেই পারফর্ম করার কথা ভারতীয় শিল্পী কাব্যা লিমায়েরও।

এই প্রসঙ্গেই FWICE তাদের পুরনো অবস্থান আবারও স্পষ্ট করেছে। সংগঠনের বক্তব্য, পাকিস্তানি শিল্পী, গায়ক, স্টেজ পারফর্মার বা টেকনিশিয়ানদের সঙ্গে ভারতীয় চলচ্চিত্র ও বিনোদন জগতের সদস্যদের কোনও পেশাদার সহযোগিতা না করার সিদ্ধান্ত বহুদিন আগেই নেওয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি এবং জাতীয় আবেগের কথা মাথায় রেখেই এই অবস্থান বজায় রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, যদি কোনও ভারতীয় শিল্পী এমন কোনও অনুষ্ঠানে অংশ নেন যেখানে পাকিস্তানি পারফর্মারদের উপস্থিতি বা প্রচার রয়েছে, তাহলে তা FWICE-এর নির্দেশিকার পরিপন্থী বলে বিবেচিত হবে। এমনকি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, রাহাত ফতেহ আলি খানের মতো পাকিস্তানি শিল্পীদের সঙ্গে একই অনুষ্ঠানে অংশগ্রহণ করাও এই নির্দেশ লঙ্ঘনের মধ্যে পড়তে পারে।

এই কারণেই কব্যা লিমায়ের কাছে অবিলম্বে ব্যাখ্যা চেয়েছে সংগঠনটি। FWICE জানিয়েছে, এই ঘটনায় তাঁর ভূমিকা সম্পর্কে স্পষ্ট উত্তর পাওয়ার পরই সংগঠনটি তাদের নিয়ম ও বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে। পাশাপাশি সতর্ক করা হয়েছে, যদি সংগঠনের নির্দেশ অমান্য করা হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

চিঠির শেষাংশে FWICE জানিয়েছে, তারা আশা করে ভারতীয় বিনোদন শিল্পের ঐক্য ও মর্যাদা বজায় রাখার বিষয়টি শিল্পীরা গুরুত্ব দেবেন। সংগঠনের পক্ষ থেকে সম্মানজনকভাবে বিষয়টি বিবেচনা করার অনুরোধও জানানো হয়েছে। চিঠিটি স্বাক্ষর করেছেন FWICE-এর মাননীয় সাধারণ সম্পাদক Ashok Dubey।


```