ভারতের ছবি ‘হোমবাউন্ড’ আন্তর্জাতিক কাহিনিচিত্র বিভাগে প্রথমে মনোনয়ন পেয়েছিল, তবে চূড়ান্ত তালিকায় জায়গা পায়নি। অন্যদিকে, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ও ‘সিনার্স’ এবার অস্কারের মঞ্চে নিজের দক্ষতা ও গল্প বলার ক্ষমতা প্রমাণ করল।

অস্কার ২০২৬-এ লিয়োনার্দো ডি'ক্যাপ্রিয়োর ছবি
শেষ আপডেট: 16 March 2026 11:40
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির (Middle East Tension) মধ্যেই অনুষ্ঠিত হল ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (98th Academy Awards)। যদিও দর্শকদের নজর কাড়তে কোনও অংশেই পিছিয়ে ছিল না এবছরের অস্কার অনুষ্ঠান। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দু'টি ছবি- ‘সিনার্স’ এবং লিওনার্দো ডি'ক্যাপ্রিয়োর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ (One Battle After Another)। এই দুটি ছবি ১৬টি বিভাগে মনোনয়ন পাওয়ায় বছরের সবচেয়ে আলোচিত ছবি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। শেষপর্যন্ত সেরা ছবির শিরোপা জিতে নিল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।
অস্কারের শিকেয় ছিঁড়ল কার ভাগ্যে, দেখে নিন তালিকা-
সেরা ছবি: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি অ্যাকশন থ্রিলার, যেখানে প্রাক্তন বিপ্লবী বব-এর কন্যা উইলার অপহরণের পর শুরু হয় রুদ্ধশ্বাস লড়াই।
সেরা পরিচালক: পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)

<strong>সেরা অভিনেতা: </strong>মাইকেল বি জর্ডান
সেরা অভিনেত্রী: জেসি বাকলি (হ্যামনেট)

<strong>সেরা অভিনেত্রী: </strong>জেসি বাকলি
সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পার্শ্ব অভিনেত্রী: এমি ম্যাডিগন (উইপনস)
‘সিনার্স’-এর জাদু:
১৯৩২ সালের মিসিসিপির প্রেক্ষাপটে নির্মিত অলৌকিক হরর থ্রিলার। সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা চিত্রনাট্য (অরিজিনাল) সহ মোট ৩টি অস্কার জিতেছে। মাইকেল বি জর্ডান সেরা অভিনেতার পুরস্কারও জিতে নেন।
গল্পে ভ্যাম্পায়ারের বিরুদ্ধে লড়াই এবং অলৌকিক বিদ্যার ব্যবহার উঠে এসেছে।
অন্য উল্লেখযোগ্য পুরস্কার:
সেরা সম্পাদনা: অ্যান্ডি জার্গেনসেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা আবহসঙ্গীত: লাডউইগ গোরানাসন (সিনার্স)
সেরা প্রোডাকশন ডিজ়াইন: তামারা ডেভারেল ও শেন ভিও (ফ্র্যাঙ্কেনস্টাইন)
সেরা অ্যানিমেটেড ছবি: কেপপ ডিমন হান্টার্স
সেরা আন্তর্জাতিক ছবি: সেন্টিমেন্টাল ভ্যালু
সেরা তথ্যচিত্র (পূর্ণদৈর্ঘ্য): মিস্টার নোবডি এগেনস্ট পুতিন
সেরা তথ্যচিত্র (স্বল্পদৈর্ঘ্য): অল দ্য এম্পটি রুম্স
সেরা ভিশুয়াল এফেক্টস: অ্যাভটার: ফায়ার অ্যান্ড অ্যাশ
সেরা পোশাকশিল্প: কেট হলি (ফ্র্যাঙ্কেনস্টাইন)
সেরা কাস্টিং: ক্যাসান্ড্রা কুলুকুনডিস (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
অনুষ্ঠান ও সঞ্চালনা:
প্রতি বছরের মতো এবারের অনুষ্ঠানেও হাসি-ঠাট্টা ও সমসাময়িক প্রসঙ্গ উঠে এসেছে। অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন প্রিয়ঙ্কা চোপড়া, আগের মতো কোন্যান ও’ব্রায়ান উপস্থিত ছিলেন কৌতুকের মাধ্যমে।
ভারতের ছবি ‘হোমবাউন্ড’ আন্তর্জাতিক কাহিনিচিত্র বিভাগে প্রথমে মনোনয়ন পেয়েছিল, তবে চূড়ান্ত তালিকায় জায়গা পায়নি। অন্যদিকে, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ও ‘সিনার্স’ এবার অস্কারের মঞ্চে নিজের দক্ষতা ও গল্প বলার ক্ষমতা প্রমাণ করল।
এবারের অস্কার মঞ্চে দর্শক ও সমালোচকরা পেয়েছে এক মিশ্র অনুভূতি- সিনেমার নৈপুণ্য, অভিনয় ও সৃজনশীলতার মিলন, যা বছরের সেরা চলচ্চিত্র নির্বাচনের মাধ্যমে স্বীকৃতি পেয়েছে।