আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে ৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (98th Academy Awards)। বৃহস্পতিবার আয়োজকদের পক্ষ থেকে যে উপস্থাপকদের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে থাকবেন হলিউডের একাধিক জনপ্রিয় তারকা, যেমন রবার্ট ডাউনি জুনিয়র (Robert Downey Jr.), অ্যানি হ্যাথাওয়ের (Anne Hathaway)।
.jpeg.webp)
শেষ আপডেট: 6 March 2026 13:21
দ্য ওয়াল ব্যুরো: বলিউড পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra Jonas)। সেই সাফল্যের তালিকায় আবারও যোগ হল নতুন অধ্যায়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (Academy Awards)-এর মঞ্চে ফের উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে ৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (98th Academy Awards)। বৃহস্পতিবার আয়োজকদের পক্ষ থেকে যে উপস্থাপকদের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে জায়গা করে নিয়েছেন প্রিয়ঙ্কা। তাঁর সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে থাকবেন হলিউডের একাধিক জনপ্রিয় তারকা, যেমন রবার্ট ডাউনি জুনিয়র (Robert Downey Jr.), অ্যানি হ্যাথাওয়ের (Anne Hathaway)।
এই সুখবরটি নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। তবে অস্কারের মঞ্চে উপস্থাপনার অভিজ্ঞতা তাঁর নতুন নয়। এর আগেও ২০১৬ সালে একই দায়িত্ব পালন করেছিলেন তিনি। উল্লেখযোগ্য বিষয়, ২০২৩ সালে এই মঞ্চেই উপস্থাপনা করতে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী (Deepika Padukone)-কে। সেই বছরই ‘আরআরআর’ (RRR) ছবির জনপ্রিয় গান ‘নাটু নাটু’ (Naatu Naatu) সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জেতে।
আন্তর্জাতিক পুরস্কার মঞ্চে উপস্থিতি অবশ্য প্রিয়াঙ্কার নতুন কিছু নয়। অতীতে তাঁকে দেখা গিয়েছে ‘গোল্ডেন গ্লোব’ (Golden Globe Awards) এবং ‘প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস’(Primetime Emmy Awards)-এর মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মঞ্চেও।
অভিনয়ের দিক থেকেও এখন বেশ ব্যস্ত অভিনেত্রী। সম্প্রতি তিনি অভিনয় করেছেন অ্যাকশন-থ্রিলার ছবি ‘দ্য ব্লাফ’ (The Bluff)-এ। আগামীতে পরিচালক এস.এস রাজামৌলির (S. S. Rajamouli)-র নতুন ছবিতে তাঁকে দেখা যাবে, যেখানে তাঁর সহঅভিনেতা হিসেবে রয়েছেন মহেশ বাবু (Mahesh Babu)। ফলে মাঝে বেশ কিছু বছর প্রিয়াঙ্কার অনুরাগীদের মন খারাপ থাকলেও আবারও পুরো দমে ফ্লোরে ফিরেছেন তিনি। মেয়েও এখন বেশ খানিকটা বড়। তাই এবার চুটিয়ে কাজ করার পালা।
বলিউড থেকে হলিউড—দীর্ঘ পথচলায় নানা বাধা পেরিয়ে আজ আন্তর্জাতিক মঞ্চে বারবার নিজের উপস্থিতি জানান দিচ্ছেন প্রিয়ঙ্কা। অস্কারের মঞ্চে তাঁর এই ফিরে আসা, প্রিয়াঙ্কার অন্যতম কামব্যাক হিসেবেই দেখছেন সকলে।