Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে সলমনের 'প্রেমিকা' ইউলিয়া! গায়কের সাদামাটা জীবন দেখে কী বললেন?

অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে ঘুরে এলেন সলমন খানের আলোচিত প্রেমিকা ইউলিয়া ভন্তুর!

অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে সলমনের 'প্রেমিকা' ইউলিয়া! গায়কের সাদামাটা জীবন দেখে কী বললেন?

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 March 2026 11:41

দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগেই গায়ক অরিজিৎ সিংয়ের (Arijit Singh) জিয়াগঞ্জের বাড়িতে দেখা গিয়েছিল বলিউড তারকা আমির খানকে। সেই সফরের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক উৎসাহ। এরই মধ্যে শোনা যাচ্ছে, সলমন খানের আলোচিত প্রেমিকা ইউলিয়া ভন্তুরও (Iulia Vantur) নাকি সম্প্রতি ঘুরে গিয়েছেন জিয়াগঞ্জে (Arijit Singh Jiaganj house)।

সম্প্রতি মুক্তি পেয়েছে ইউলিয়ার নতুন গান ‘তেরে সঙ্গ’। এই গানে প্রথমবার অরিজিৎ সিংয়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত গায়িকা। এক সাক্ষাৎকারে ইউলিয়া জানান, অরিজিতের সঙ্গে গান গাইতে পারা তাঁর কাছে অত্যন্ত আনন্দের অভিজ্ঞতা। শুধু শিল্পী হিসেবেই নয়, মানুষ হিসেবে অরিজিৎকে কাছ থেকে চিনতে পেরে তিনি আরও বেশি মুগ্ধ হয়েছেন।

অরিজিৎ সম্পর্কে ইউলিয়ার কথায়, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই গানে অরিজিৎ তাঁর কণ্ঠ দিয়েছেন। তাই এই গানের অংশ হতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি। শুরুতে অবশ্য একটু ভয় ছিল। কিন্তু তাঁকে দেখার পর বুঝলাম, তিনি কতটা আন্তরিক এবং সুন্দর মনের মানুষ। তারপর আর কোনও অস্বস্তি ছিল না।”

জিয়াগঞ্জে অরিজিতের বাড়ি এবং আশপাশের পরিবেশও ইউলিয়ার খুব ভাল লেগেছে। সে অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন তিনি। ইউলিয়া বলেন, “আমরা আসলে তাঁর গ্রামে গিয়েছিলাম। জায়গাটা খুব সুন্দর। গাড়িতে করে যাওয়ার সময় রাস্তার ধারে ছোট ছোট দোকান দেখতে আমার খুব ভাল লাগছিল। দোকানদার, দর্জি—সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিলেন। পুরো পরিবেশটাই খুব ভাল লেগেছে।”

অরিজিতের বাড়ির চারপাশের পরিবেশ নিয়েও মুগ্ধ ইউলিয়া। তাঁর কথায়, “চারপাশটা উনি এমনভাবে গড়ে তুলেছেন যে জায়গাটা খুব নিরাপদ এবং আন্তরিক মনে হয়। যেন এটা তাঁর নিজের তৈরি একটা আলাদা জগৎ—খুব সুন্দর একটা জায়গা।”


```