মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ক্যালিফোর্নিয়ায় গ্রেফতার পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স।

ব্রিটনি স্পিয়ার্স
শেষ আপডেট: 6 March 2026 12:51
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স (Britney Spears)-কে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর প্রায় ৩টার সময় তাঁকে আটক করা হয়। এই ঘটনায় ৪ মে গায়িকাকে আদালতে হাজির করানো হবে বলেও জানা গেছে। গ্রেফতারের নথিতে তাঁর পেশা হিসেবে ‘খ্যাতনামী গায়িকা’ উল্লেখ করা হয়েছে।
এই ঘটনার পর থেকেই অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তাঁদের অনেকেরই দাবি, গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার পরই গায়িকা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দিয়েছেন।
উল্লেখ্য, গত মাসেও ব্রিটনি স্পিয়ার্স (Britney Spears)-কে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। বাড়ির আশেপাশে উদ্দাম নাচগানের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। সেই ভিডিয়োকে কেন্দ্র করেই সমালোচনা শুরু হয়। অভিযোগ উঠেছিল, ওই ভিডিয়োতে কিছু অশালীন দৃশ্যও ছিল, যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয় অনুরাগী মহলে।