Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ঘর বাঁধছেন সায়ক! পাত্রী কি তবে 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' খ্যাত অয়ন্যা চট্টোপাধ্যায়?

একসময়ের ছোটপর্দার চেনা মুখ, আর এখন ইউটিউব দুনিয়ার জনপ্রিয় 'ভ্লগার'—সায়ক চক্রবর্তীর জীবন যেন সিনেমার থেকেও নাটকীয়। 

ঘর বাঁধছেন সায়ক! পাত্রী কি তবে 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' খ্যাত অয়ন্যা চট্টোপাধ্যায়?

ঘর বাঁধছেন সায়ক!

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 16 July 2025 15:14

দ্য ওয়াল ব্যুরো: একসময়ের ছোটপর্দার চেনা মুখ, আর এখন ইউটিউব দুনিয়ার জনপ্রিয় 'ভ্লগার'—সায়ক চক্রবর্তীর জীবন যেন সিনেমার থেকেও নাটকীয়। সিরিয়াল-প্রেমীদের কাছে যিনি ছিলেন নায়ক, তিনি এখন সোশ্যাল মিডিয়ার ‘স্টার আইকন’। তাঁর পোস্ট মানেই ভাইরাল, আর জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তই তিনি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

cats

সম্প্রতি নিজের স্বপ্নের ঠিকানার প্রথম ধাপটি শুরু করলেন সায়ক। বাইপাসের ধারে একখণ্ড জমি কিনেছেন তিনি—সেই জমিতেই গড়ে উঠবে তাঁর 'ড্রিম হোম'। এই সুখবর শেয়ার করতেই শুভেচ্ছায় ভেসেছেন অভিনেতা-ইউটিউবার।

এই খবরে যখন অনুরাগীরা উচ্ছ্বসিত, তখনই সায়ক আরও এক রহস্য ছড়িয়ে দেন—নিজেই বলছিলেন, “ভাবছি, এ বার বিয়েটা সেরে ফেলি!” আর তারপরেই এক সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ভেসে এল গায়ে হলুদের ছবি। হলুদের হলুদে রাঙা মুখে হাস্যোজ্জ্বল সায়ক। কনে পাশে বসে, লাজুক হাসি মুখে।

নেটদুনিয়ার প্রশ্ন—সত্যিই কি বিয়ে করলেন সায়ক চক্রবর্তী? পাত্রীর পাশে যাঁকে দেখা যাচ্ছে, তিনি কি ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকের অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়?

এই নিয়ে কথা বলতে গিয়ে একরাশ রহস্য রেখে সায়ক জানালেন, “বিয়ে মন্দ নয়। আমাকে সাজে কেমন লাগছে বলুন তো? আর একটু অপেক্ষা করুন, সুখবর আমরাই দেব!” সোজাসাপটা কিছু না বললেও তাঁর মন্তব্যে ইঙ্গিত স্পষ্ট।
 


```