Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ধর্ম-বিভেদের অচলায়তনে মানবতার আখ্যান 'সওয়ার'

'কন্যকা'র ভাবনা ও নির্দেশনায় মঞ্চস্থ নাটক সওয়ার ধর্মীয় বিভেদ, ক্ষমতার লোভ ও সাধারণ মানুষের জেদের মধ্যে মানবতার এক মর্মস্পর্শী গল্প। রহিম, তার অচল হলুদ ট্যাক্সি আর ইছামতীর ঢেউয়ের আবহে তৈরি এই নাটক মঞ্চে নতুন আলো ফেলেছে।

ধর্ম-বিভেদের অচলায়তনে মানবতার আখ্যান 'সওয়ার'

ছবি সৌজন্যে - কলকাতা রমরমা

গার্গী দাস

শেষ আপডেট: 4 September 2025 18:45

দ্য ওয়াল ব্যুরো: ধর্মকে হাতিয়ার করে ক্ষমতা কুক্ষিগত করার খেলা, আর সেই প্রতিপত্তির বিরুদ্ধে সাধারণ মানুষের ভিটে আঁকড়ে ধরে বাঁচার লড়াই। স্বপ্নভঙ্গের বেদনা, দুঃখকে সঙ্গী করে টিকে থাকার মরিয়া চেষ্টা—এ যেন জন্মজন্মান্তরের কাহিনি। বাঁশির ক্ষীণ সুর, ইছামতীর ঢেউ, অচল হয়ে যাওয়া এক হলুদ ট্যাক্সি- সব মিলিয়ে কন্যকার ভাবনা, রচনা ও নির্দেশনায় সম্প্রতি মঞ্চস্থ হল আলোচিত নাটক ‘সওয়ার’।

গল্পের কেন্দ্রে রহিম। নিজের ধর্মীয় পরিচয় কী, তা সে জানেও না, জানতে চায়ও না। অজান্তেই বেঁচে আছে কবীরের দর্শনে, অথচ কবীরের নাম শুনে অবাক হয়ে প্রশ্ন ছুড়ে দেয়, ‘কবীর কে?’ তার একমাত্র দোসর, সেই অচল হলুদ ট্যাক্সি। তার চারপাশ ঘিরেই আবর্তিত হয় নাটকের মূল কাহিনি। এই ট্যাক্সিকেই গ্রামের সবচেয়ে উঁচুতে স্থান দেওয়ার স্বপ্ন দেখে রহিম।

কিন্তু গ্রামের প্রধানের নির্দেশ, একই জমিতে তৈরি হবে মন্দির। ধর্মের মোড়কে চলবে অন্য ব্যবসা, অন্য ষড়যন্ত্র। যার কারিগর শামসুর আলি। এখান থেকেই শুরু বিভেদের আগুন। কেউ দাঁড়ায় রহিমের পাশে, কেউ আবার চাপে পড়ে মুখ ঘুরিয়ে নেয়। সহজ-সরল মানুষ নিজেরাই হয়ে ওঠে এই ষড়যন্ত্রের বলি।

হঠাৎই গ্রামে নেমে আসে বন্যা। জলে ভেসে যায় প্রধানের ঘর, অহংকার, পারিষদদের দাপট। শেষ আশ্রয় হয়ে দাঁড়ায় রহিমের সেই হলুদ ট্যাক্সি। সেদিন জাতপাত-ধর্মের বেড়াজাল ভেঙে মানুষ হাত ধরাধরি করে আশ্রয় নেয় এক ছাদের তলায়। বিভেদের ওপারে গিয়ে আবিষ্কার করে মানবতার সওয়ারিকে।

নাটকের আবহসঙ্গীতে ছিলেন তিমির-সৌরভ, আলোয় সাধন পাড়ুই, মঞ্চে অম্বরিশ দাস। অভিনয়ে রহিমের চরিত্রে সত্যম ভট্টাচার্য, রাধায় কন্যকা, শামসুর আলি হয়ে দীপ বসু, শিবুর ভূমিকায় কৌস্তভ মুখোপাধ্যায়। আরও ছিলেন সপ্তক হালদার, শিলাদিত্য চ্যাটার্জি, সুনিতা রায়, শুভব্রত ঘোষ, দেব সরকার, প্রণীত বিশ্বাস, আয়ুষ ঠাকুর, কৌশিকী বসু, অয়ন দত্ত, অয়নান্ত প্রামাণিক, বিনায়ক চৌধুরী, সম্রাট মল্লিক-সহ অন্যান্যরা। ছোট রাধার ভূমিকায় শাল্মলী, ছোট রহিম হিসেবে অর্ণেশ এবং শিশুদের দল হিসেবে দৃশান, ঔর্ব, শ্রীনিকা, দেবোপম ও উজান মঞ্চ মাতায়।

অচল হলুদ ট্যাক্সি আর ইছামতীর ঢেউয়ের পটভূমিতে ‘সওয়ার’ শুধু এক নাটক নয়, ধর্ম-বিভেদের অচলায়তনে মানবতার এক মর্মস্পর্শী আখ্যান।


```