Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ঘা খেয়ে ফেরত দেওয়াটা রূপমের ফেভারিট ব্যবসা, আসন্ন 'খাস একক ২' যেন তারই প্রমাণ

'ঘা খেয়ে ফেরত দেওয়াটা আমার ফেভারিট ব্যবসা,' একথা হামেশাই বলেন রূপম ইসলাম (Rupam Islam)। কেন বলেন তার একটা উদাহরণ দিলে স্পষ্ট বোঝা যাবে। 

ঘা খেয়ে ফেরত দেওয়াটা রূপমের ফেভারিট ব্যবসা, আসন্ন 'খাস একক ২' যেন তারই প্রমাণ

রূপম ইসলাম

শেষ আপডেট: 30 May 2025 19:08

দ্য ওয়াল ব্যুরো: 'ঘা খেয়ে ফেরত দেওয়াটা আমার ফেভারিট ব্যবসা,' একথা হামেশাই বলেন রূপম ইসলাম (Rupam Islam)। কেন বলেন তার একটা উদাহরণ দিলে স্পষ্ট বোঝা যাবে। ১৯৯৫ সালের ৪ সেপ্টেম্বর। একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছিল কলকাতার কলামন্দিরের মঞ্চে। উঠতি 'ছোকরা'কে তাঁর নিজের লেখা গান পারফর্ম করতে না দিয়ে সেদিন 'রক' সংগীতে অনভ‍্যস্ত শ্রোতারা উদ্ধত ভঙ্গীতে মঞ্চে উঠে জোর করে নামিয়ে দিয়েছিলেন। রূপমকে শুনতে হয়েছিল — 'বাংলায় রক হয় না। গান না থামালে মার খেতে হবে।'

কাট টু ৩১ মে ২০২৫। ৩০ বছর বাদে সেই একই মঞ্চে সমহিমায় 'একক' রকস্টার (Rupam Islam Ekok)। এলিতেলি ৩০ বছর নয়, প্রতিশোধের ৩০। 'ঘা খেয়ে ফেরত দেওয়ার' ৩০ বছর।

রূপমের একক উপস্থাপনায় সবসময়ই মূল বিষয়— সমকাল। সমসাময়িক সমাজ সম্পর্কে তাঁর একক অনুষ্ঠান গানের উদাহরণ সহযোগে মন্তব্য করে। ঠেস মারে। ব্যাঙ্গ করে। ঘা দেয়। ঠিক তেমনই, রূপমের ব্যক্তিগত ইতিহাস, তাঁর জীবনের গল্পও একক অনুষ্ঠানের বিষয় হয়ে ওঠে হামেশাই। এবারের একক তেমনই তাঁর গান জীবনের আকর্ষণীয় বৃত্ত সম্পূর্ণ করতে চলেছে। ইংরেজিতে যেটাকে বলা হয় 'হোমকামিং'।

শনিবার, অর্থাৎ আগামিকালের একক আয়োজনের অন‍্য আরেকটি উদযাপনযোগ‍্য কারণও আছে। যখনই একটি একক সাফল‍্যের সঙ্গে অনুষ্ঠিত হয়, তখনই দর্শক প্রতিক্রিয়া আসতে থাকে। সমাজমাধ্যমে সে সব পড়ে অনেকেরই আফসোস থাকে, 'ইশ মিস হয়ে গেল।' তাঁদেরই সুযোগ এসেছে যে, আরও একটি খাস এককের। সুযোগ এনেছে 'বোরোলীন'।

রূপম জানিয়েছেন, "আমরা বেশিরভাগ সময়ই একটা একক শেষ করে আরেকটা এককের আয়োজন দ্রুত করে উঠতে পারিনি। তার অনেকরকম কারণ আছে। একটা বড় কারণ, এতদিন আমরা এককের জন‍্য তেমন করে স্পনসরশিপে বিশ্বাসী ছিলাম না। তবে বোরোলীন ভালবেসে এগিয়ে এসেছে। আগের অনুষ্ঠান থেকেই বোরোলীনের খাস সাবান কর্তৃপক্ষ এই অনুষ্ঠানটিকে নিজেদের অংশ করে নিয়েছে। খাস একক ২-এর আয়োজনের নেপথ্যে তাঁদের একটা সমর্থন আছে। 'খাস একক ২' স্বাভাবিকভাবে হয়তো একবছর পরে করা হত। কিন্তু বোরোলীন পরিবার আগ্রহী দর্শক-শ্রোতাদের অপেক্ষায় রাখতে চাননি। শনিবারের একক তারই প্রমাণ।' 


```