২০২৪ সালের শুরু থেকেই সামান্থা ও রাজের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যায়। গত কয়েক মাসে তাঁদের একাধিকবার একসঙ্গে দেখা গেছে।
.jpeg.webp)
চুপিসারে বিয়ে সারলেন সামান্থা!
শেষ আপডেট: 1 December 2025 14:41
দ্য ওয়াল ব্যুরো: জল্পনা ছিল বেশ কিছু সময় ধরেই, এখন শোনা যাচ্ছে এক নতুন গুঞ্জন। সোমবার সকালেই দ্বিতীয়বার বিয়ে করলেন সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu secret wedding)। পাত্র জনপ্রিয় নির্মাতা রাজ নিদিমোরু। কোয়েম্বাটুরে লিঙ্গ ভৈরবীর মন্দিরে বসেছিল বিয়ের আসর।
সূত্রে খবর, সামান্থা ও রাজ একেবারেই ব্যক্তিগত পরিবেশে বিয়ে সেরেছেন। উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি। মন্দিরের নিয়ম-অনুসারেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় (Raj Nidimoru Samantha wedding)। বিয়েতে লাল শাড়ি পরেছিলেন সামান্থা, যা মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ ও ঐতিহ্যবাহী রীতির সঙ্গে মিল রেখেই বেছে নেওয়া হয়েছিল। রাজের পরনে ছিল দক্ষিণ ভারতীয় ট্রাডিশনাল পোশাক।
রবিবার রাত থেকে সামান্থার বিয়ের গুঞ্জন আরও জোরাল হয়। রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে ইনস্টাগ্রামে একটি রহস্যময় স্টোরি পোস্ট করেন। সেখানে লেখা ছিল, 'Desperate people do desperate things' অর্থাৎ 'অত্যধিক মরিয়া মানুষ মরিয়া কাজই করে।' নেটিজেনরা তাঁর এই পোস্টকে জুড়ে দেন সামান্থা ও রাজের বিয়ের সঙ্গে। প্রসঙ্গত, ২০২২ সালে রাজ নিদিমোরু ও শ্যামলীর ডিভোর্স হয়েছে।
২০২৪ সালের শুরু থেকেই সামান্থা (Samntha) ও রাজের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যায়। গত কয়েক মাসে তাঁদের একাধিকবার একসঙ্গে দেখা গেছে, এমনকি সামান্থা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেও রাজকে নিয়ে বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন। তারপর থেকেই অনুরাগীদের সন্দেহ আরও দৃঢ় হয়, তাঁরা কি শুধু সহকর্মী, নাকি এর চেয়ে বেশি কিছু?
এই জুটি একসঙ্গে কাজও করেছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২-এ রাজ নিদিমোরু ছিলেন নির্মাতাদের একজন, আর সেই সিরিজেই অভিনয় করেছেন সামান্থা। এছাড়া ‘সিটাডেল: হানি মনি’ প্রজেক্টেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন।
যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনও কথা বলেননি তাঁদের কেউই। তারই মধ্যে সামনে এল তাঁদের বিয়ের গুঞ্জন। তবে সাম্প্রতিক রিপোর্টের দাবি, শীঘ্রই হয়তো তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা করবেন।
২০১৭ সালে গোয়ায় দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যকে (Naga Chaitanya) বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তারপর থেকেই সদ্গুরু প্রতিষ্ঠিত ঈশা ফাউন্ডেশনে যাতায়াত বাড়ে অভিনেত্রীর। এই সংস্থার অন্দরেই একটি মন্দিরে বিয়ের আসর বসেছিল।
সামান্থার ঘনিষ্ঠ বেশ কিছু সূত্রের দাবি, দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগেছেন তিনি। অতীত ভুলে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন সামান্থা (Samantha Raj private ceremony)। খবর ছড়াতেই অনুরাগীরা খুশি।