Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সামান্থার খোলা পিঠে আর দেখা যাচ্ছে না পুরনো ট্যাটু, নাগার স্মৃতি কি তবে একে একে মুছে ফেলছেন?

নাগা চৈতন্যর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও ২০১৭ সালের বিয়ের পর ২০২১ সালে বিবাহবিচ্ছেদে ইতি টানেন এই জনপ্রিয় জুটি। তাঁদের প্রেমের সূত্রপাত হয়েছিল ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'Ye Maaya Chesave' (YMC)-এর সেটে। 

সামান্থার খোলা পিঠে আর দেখা যাচ্ছে না পুরনো ট্যাটু, নাগার স্মৃতি কি তবে একে একে মুছে ফেলছেন?

সামান্থা রুথ প্রভু

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 7 June 2025 12:49

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ফের খবরের শিরোনামে। তবে এ বার সিনেমা নয়, নিজের ব্যক্তিগত জীবনের কারণে। নাগা চৈতন্যর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও ২০১৭ সালের বিয়ের পর ২০২১ সালে বিবাহবিচ্ছেদে ইতি টানেন এই জনপ্রিয় জুটি। তাঁদের প্রেমের সূত্রপাত হয়েছিল ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'Ye Maaya Chesave' (YMC)-এর সেটে। সেই স্মৃতিতেই সামান্থা নিজের পিঠে করিয়েছিলেন 'YMC' ট্যাটু। কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে সেই ট্যাটু আর দেখা যাচ্ছে না।

back tattoo

ভিডিওটিতে সামান্থাকে দেখা যাচ্ছে একটি ব্যাকলেস বার্গান্ডি রঙের পোশাকে, যেখানে তিনি একটি কাঁচের গ্লাস প্যানেলে লিখছেন—"Nothing to Hide"। কিন্তু নজর কাড়ে অন্য একটি বিষয়—পিঠের ওপরে বহু আলোচিত 'YMC' ট্যাটু আর নেই। ফলত, নেটপাড়ায় শুরু হয় তুমুল আলোচনা—তাহলে কি সত্যিই মুছে ফেলেছেন সেই ট্যাটু?

ভিডিওটি ভাইরাল হতেই নানা প্রতিক্রিয়া দেখা যায় নেটদুনিয়ায়। কেউ সরাসরি মন্তব্য করেন, "সামান্থা 'YMC' ট্যাটুটা তুলে ফেলেছেন", আবার কেউ সন্দেহ প্রকাশ করে লেখেন, "হয়তো শুটের জন্য মেকআপে ঢেকে রাখা হয়েছে।" এক ব্যবহারকারী লেখেন, “ওই ট্যাটুটা লুকোল কেন?”

latest post

এটাই প্রথম নয়। চলতি বছরের মার্চে ইনস্টাগ্রামে সামান্থার শেয়ার করা এক ছবিতে তাঁর হাতের পুরনো ট্যাটুও ছিল প্রায় অদৃশ্য। সেই ট্যাটুতে দু’টি তীর আঁকা ছিল, যা এক সময় নাগা চৈতন্য ও সামান্থা দু'জনেই একই ট্যাটু করিয়েছিলেন। তা নিয়ে অনেক ছবিও আছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেটিও ফিকে হয়ে গিয়েছে।

arm tattoo

কিছুদিন আগে বিখ্যাত জুয়েলারি ডিজাইনার ধ্রুমিত মেরুলিয়া দাবি করেন, সামান্থা তাঁর তিন ক্যারেট প্রিন্সেস-কাটের এনগেজমেন্ট রিংটি নতুনভাবে গড়ে হারের লকেট বানিয়েছেন। যদিও সামান্থা নিজে কোনও মন্তব্য করেননি, তাঁকে ওই গয়না পরে প্রকাশ্যে দেখা গিয়েছে। শুধু তাই নয়, তাঁর বিয়ের পোশাকও তিনি কালো রঙের এক অন্য স্টেটমেন্ট পোশাকে পরিণত করেছেন।

অন্যদিকে, নাগা চৈতন্য ইতিমধ্যেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তিনি মডেল-অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে গাঁটছড়া বাঁধেন এক ঘরোয়া অনুষ্ঠানে। সামান্থার ব্যক্তিগত জীবন নিয়ে এখনও গুজব থামেনি। 

chay sobhita

শোনা যাচ্ছে, 'দ্য ফ্যামিলি ম্যান' ও 'সিটাডেল' সিরিজের পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়েছে। এমনকি দু’জনে একসঙ্গে বসবাসের জন্য বাড়িও খুঁজছেন বলে গুজব। যদিও সামান্থার টিম এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
 


```