Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ভাইজানের জন্মদিনে টুইস্ট! পার্টির মাঝেই ভাইরাল এক্স গার্লফ্রেন্ডের পোস্ট

শনিবার পা দিলেন ষাটে। বলিউডের চেনা গণ্ডির বাইরে যাঁর নামটা নিজেই একখানা প্রতিষ্ঠান—তিনি সলমন খান। বয়সের খাতায় আজ তিনি সিনিয়র সিটিজেন, কিন্তু গ্ল্যামার, প্রভাব আর আবেগের জগতে এখনও তিনি ‘ভাইজান’ই।

 

ভাইজানের জন্মদিনে টুইস্ট! পার্টির মাঝেই ভাইরাল এক্স গার্লফ্রেন্ডের পোস্ট

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 27 December 2025 15:16

দ্য ওয়াল ব্যুরো: শনিবার পা দিলেন ষাটে। বলিউডের চেনা গণ্ডির বাইরে যাঁর নামটা নিজেই একখানা প্রতিষ্ঠান—তিনি সলমন খান (Salman Khan, Salman Khan 60th birthday)। বয়সের খাতায় আজ তিনি সিনিয়র সিটিজেন, কিন্তু গ্ল্যামার, প্রভাব আর আবেগের জগতে এখনও তিনি ‘ভাইজান’ই। পানভেলের ফার্মহাউস জুড়ে ঘনিষ্ঠ মানুষদের নিয়ে হাসি–আড্ডা, কেক কাটার মুহূর্ত, স্মৃতির ভিড়ে ভরে উঠেছিল তাঁর জন্মদিন। পরিবার ছিল পাশে, বন্ধুরাও। তবু সেই উৎসবের তালিকায় একজনের অনুপস্থিতি চোখে পড়েছে—ক্যাটরিনা কাইফ।

এক সময় তাঁদের ঘিরে গুঞ্জনের ঢেউ উঠেছিল। ক্যামেরার সামনে–পেছনে তাঁদের ঘনিষ্ঠতা দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, এই সম্পর্কেই হয়তো থামবে সলমনের একাকীত্ব। কিন্তু বাস্তব জীবন চিত্রনাট্যের মতো সরল নয়। সেই গল্প এগোয়নি। সময়ের স্রোতে ক্যাটরিনা সরে যান অন্য পথে—রণবীর কাপুরের প্রেমে মগ্ন হন, সেই অধ্যায়ও টেকেনি। পরে ভিকি কৌশলের সঙ্গে সাত পাক ঘুরে সংসার গড়েন তিনি। এখন মাতৃত্বে ডুবে আছেন, একরত্তিকে ঘিরেই তাঁর দিন–রাত।


তবু সম্পর্ক বদলালেও অনুভব বদলায় না। বিতর্কের ছায়া থাকলেও সলমন ক্যাটরিনার জীবনে ‘কাছের মানুষ’ হয়েই রয়ে গিয়েছেন। তাই জন্মদিনে উপস্থিত না থাকলেও আদুরে শুভেচ্ছা জানাতে ভোলেননি ক্যাট। ইনস্টাগ্রাম স্টোরিতে সলমনের ছবি ভাগ করে লিখেছেন—‘টাইগার টাইগার… সুপার হিউম্যানকে ৬০তম জন্মদিনের শুভেচ্ছা… তোমার প্রতিটি দিন ভালোবাসা আর আলোয় ভরে উঠুক।’ ‘টাইগার’-এর জোয়ার কণ্ঠে যেন অতীতের কৃতজ্ঞতা আর আজকের স্নেহ একসঙ্গে ধরা দিল।

কারণ, বলিউডে ক্যাটরিনার কেরিয়ারের ভিতটা গড়ে দিয়েছিলেন সলমন খানই। নিঃস্বার্থ সমর্থন, পথ দেখানো, এমনকি চিত্রনাট্য বাছাইয়েও পাশে দাঁড়ানো—প্রতিটি মোড়ে তিনি ছিলেন অভিভাবকের মতো। সেই বন্ধনের ছাপ তাঁদের একসঙ্গে করা ছবিগুলোতেও স্পষ্ট—‘ম্যাইনে প্যায়ার কিউ কিয়া’, ‘পার্টনার’, ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’—প্রতিটাই দর্শকের স্মৃতিতে আলাদা জায়গা করে নিয়েছে। ২০১৯-এ মুক্তি পাওয়া ‘ভারত’-এও একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। পরে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে শেষবারের মতো এই জুটিকে পর্দায় ফিরতে দেখা যায়—সেখানে ইমরান হাশমি আর শাহরুখ খানও ছিলেন বিশেষ উপস্থিতিতে।

এদিকে জন্মদিনের উৎসবের ছবি–ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। নীল ডেনিমের সঙ্গে কালো টি-শার্টে সলমন, কখনও বন্ধুদের সঙ্গে, কখনও বাবা সেলিম খানের পাশে দাঁড়িয়ে কেক কাটছেন—সে দৃশ্যগুলো যেন তাঁর জীবনের বহু অধ্যায়ের নীরব সংকলন। হুমা কুরেশি, সঙ্গীতা বিজলানি, মহেন্দ্র সিং ধোনি, মিকা সিং—তারকাদের উপস্থিতিতে রাতটা আরও জমে উঠেছিল।

কাজের ময়দানে অবশ্য সদ্য মুক্তি পাওয়া ‘সিকান্দার’ বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে থামছেন না ভাইজান। সামনে অপূর্ব লাখিয়ার পরিচালনায় ‘ব্যাটল অব গালওয়ান’—২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনা সেনার সংঘর্ষের বাস্তব কাহিনি তুলে ধরবে এই ছবি।


```