Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ঐশ্বর্যা-ক্যাটরিনা নন, এই নায়িকার জন্যই আজও বিয়ে করেননি সলমন!

বলিউডের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' সলমন খান-এর ৬০ বছর ছুঁইছুঁই। জীবনে বহু প্রেম এলেও কেন তিনি আজও বিয়ে করলেন না, এই প্রশ্ন বলিউডে আজও ঘুরপাক খায়।

ঐশ্বর্যা-ক্যাটরিনা নন, এই নায়িকার জন্যই আজও বিয়ে করেননি সলমন!

সলমন খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 November 2025 19:12

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' সলমন খান-এর ৬০ বছর ছুঁইছুঁই। জীবনে বহু প্রেম এলেও কেন তিনি আজও বিয়ে করলেন না, এই প্রশ্ন বলিউডে আজও ঘুরপাক খায়। সম্প্রতি সলমন নিজেই এর কারণ ফাঁস করে জানিয়েছেন যে, এক প্রবীণ বলিউড অভিনেত্রীর জন্যই নাকি তিনি বিয়ে করেননি!

তবে সেই নায়িকা দীর্ঘদিনের প্রেমিকা ঐশ্বর্যা রাই বচ্চন বা ক্যাটরিনা কাইফ নন। সলমনের দেওয়া তথ্যানুযায়ী, তিনি হলেন কিংবদন্তী অভিনেত্রী রেখা।

সলমন খান নিজের মুখে স্বীকার করেছেন যে রেখার প্রতি তাঁর কিশোর বয়সে অনেক ভাললাগা ছিল। সলমন জানান, তখন রেখা এক জায়গায় যোগা শেখাতেন। রেখার প্রতি তাঁর এতটাই টান ছিল যে, আর দেরি না করে তিনি সেই যোগা ক্লাসে ভর্তি হয়ে যান।

সলমনের স্বীকারোক্তি: সলমনের কথায়, "যোগাভ্যাসের ইচ্ছে ছিল না আমার। কিন্তু রেখাজি ছিলেন বলেই ভর্তি হয়ে যাই।" এরপরই বোমা ফাটান সলমন। রেখার প্রতি তাঁর এই অনুরাগের কথা তুলে ধরে তিনি মজার ছলে বলেন, "এই জন্যই বোধহয় আমার বিয়েটা হল না।"

জবাবে রেখাও চুপ থাকার পাত্রী নন। তিনি হাসতে হাসতে সবাইকে চুপ করিয়ে উত্তর দেন, "মনে হয়, আমারও এই কারণেই বিয়েটা হয়নি।" তবে রেখা সলমনের বাল্যকালের এক মজার ঘটনাও মনে করিয়ে দেন। তিনি বলেন, সলমন যখন ৭-৮ বছরের ছিলেন, তখন সাইকেল করে তাঁকে ফলো করতেন এবং বাড়িতে গিয়ে সবাইকে বলে দিয়েছিলেন যে, বড় হলে তিনি রেখাকেই বিয়ে করবেন!


```