অজয়ের সঙ্গে কেন বন্ধুত্ব সম্ভব নয়? রাকুল প্রীত জানালেন তাঁদের সম্পর্ক আসলে কেমন সেটা জানালেন।

অজয় দেবগন, রাকুল প্রীত সিং
শেষ আপডেট: 21 November 2025 18:15
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে অভিনেতা অজয় দেবগন এবং রাকুল প্রীত সিং অভিনীত ছবি 'দে দে পেয়ার দে ২'। এই ছবিতে রাকুল প্রীত সিং, অজয় দেবগনের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। দু'টি ছবিতে অজয়ের সঙ্গে কাজ করা সত্ত্বেও তাঁদের সম্পর্কের সমীকরণ কেমন, সেই বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন রাকুল।
বলিউড বাবল-কে দেওয়া সাক্ষাৎকারে রাকুলকে জিজ্ঞাসা করা হয়, তিনি এবং অজয় দেবগন কি ভালো বন্ধু? উত্তরে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি এবং অজয় দেবগন কখনও বন্ধু হতে পারবেন না।
বন্ধু না হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাকুল প্রীত সিং বলেন, তাঁদের বন্ধনটি খুবই শ্রদ্ধাশীল এবং পেশাদার। তাঁর মতে, অজয় দেবগন তাঁর কাছে আজও সেই সিনিয়র অভিনেতা, যাঁকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন।
রাকুল বলেন, "আমরা বন্ধু নই। আমার মনে হয় এই বন্ধনটা খুবই শ্রদ্ধাশীল। আমার কাছে, তিনি এখনও অজয় দেবগণ, তাই না? তিনি একজন খুব সিনিয়র অভিনেতা এবং একজন অসাধারণ মানুষ।"
অভিনেত্রী আরও বলেন, নতুন বা সমবয়সী অভিনেতাদের সঙ্গে বন্ধুত্ব হওয়া স্বাভাবিক, কিন্তু অজয় দেবগনের সঙ্গে তাঁর সম্পর্কের ক্ষেত্রে সবসময় 'স্যার' শব্দটিই থাকবে। রাকুল নিজেকে তাঁর সামনে অনেক কম অভিজ্ঞ মনে করেন, তাই এই সম্পর্কটি সবসময়ই সম্মান এবং অভিজ্ঞতার পার্থক্যের ওপর ভিত্তি করে তৈরি হবে।
উল্লেখ্য, অংশুল শর্মা পরিচালিত 'দে দে পেয়ার দে ২' ছবিটি মাত্র সাত দিনে ৫৫১.১০ কোটি টাকা আয় করেছে (স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে)।