অভিনেতা, সঙ্গীতশিল্পী, কমেডিয়ান- সব মহলের তারকাদের সঙ্গে আড্ডা, তাঁদের বাড়ির অন্দরমহল ঘুরে দেখা, রান্না- এই সবই তাঁর ভিডিওর ইউএসপি। কারণ, দর্শকরা এর মাধ্যমে তাঁদের পছন্দের তারকার বিষয়ে আরও অনেক কিছু জানতে পারেন।
.jpeg.webp)
গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 21 November 2025 18:19
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খানের (Farha Khan) এখন আরও একটি পরিচয় আছে। তিনি একজন সফল ইউটিউব তারকাও। মাত্র এক বছরে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁর জনপ্রিয়তা বেড়েছে চোখে পড়ার মতো। ইউটিউব থেকে বেশ ভাল উপার্জন হচ্ছে, একথা নিজেই জানিয়েছেন ফারহা খান (Farha Khan earnings from Youtube)। তিনি বলেন, "ইউটিউব তাঁকে যে পরিমাণ টাকা দিয়েছে, তা গোটা বলিউড কেরিয়ারে আয় করতে পারেননি।'
অভিনেতা, সঙ্গীতশিল্পী, কমেডিয়ান- সব মহলের তারকাদের সঙ্গে আড্ডা, তাঁদের বাড়ির অন্দরমহল ঘুরে দেখা, রান্না- এই সবই তাঁর ভিডিওর ইউএসপি। কারণ, দর্শকরা এর মাধ্যমে তাঁদের পছন্দের তারকার বিষয়ে আরও অনেক কিছু জানতে পারেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারহা খান জানান, নতুন ছবির চিত্রনাট্য শেষ করার পর শুটিং শুরু হওয়া পর্যন্ত হাতে এক বছর সময় ছিল। সেইসময় তাঁর টিম ইউটিউব চ্যানেল খোলার পরামর্শ দেয়, ফারহা রাজি হয়ে যান। তবে তিনি খোলাখুলি এও জানিয়েছেন, 'শীঘ্রই তাঁর সন্তানরা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তাই আগে থেকেই একটু অতিরিক্ত সঞ্চয় করতে চেয়েছিলেন। ইউটিউব সেই সুযোগ করে দিয়েছে।'
ফারহা আরও বলেন, "তিনি এমন কিছু করতে চেয়েছিলেন যা থেকে দ্রুত দর্শকদের সঙ্গে জুড়তে পারেন। সেইসময়েই তাঁর রান্না নিয়ে ভ্লগিংয়ের (Farah Khan YouTube vlog) কথা মাথায় আসে।" প্রথম প্রথম ভিডিওতে তারকা অতিথিদের সঙ্গে তাঁকে দেখা যেত, এরপর সামিল করেন তাঁর বাড়ির কুক দিলীপকে। অল্প সময়ের মধ্যে ফারহার বাড়ির সেই সাধারণ কর্মচারী হয়ে উঠলেন ভিডিওর অন্যতম আকর্ষণ।
ইউটিউব থেকে কত আয় করেন? এই প্রশ্নে ফারাহ বলেন, "প্রচুর আয়। আমার পুরো কেরিয়ারে, এতগুলো ছবি করার পরও, কোনও বছরেই এত টাকা রোজগার করিনি।” তাঁর কথাতেই স্পষ্ট, ইউটিউব এখন তাঁর আয়ের অন্যতম উৎস।
"ইউটিউব তাঁকে যে স্বাধীনতা দিচ্ছে, তা অন্য কোনও মাধ্যম দেয়নি। কোনও প্রোডাকশন হাউস বা চ্যানেল তাঁকে নির্দেশ দিচ্ছে না কী করতে হবে, কাকে আনতে হবে বা কোন অতিথি ‘এ-লিস্টার’ আর কে ‘ট্যাকি", যোগ করেন ফারহা। সব মিলিয়ে, ফারাহ খানের ইউটিউব জার্নি শুধু জনপ্রিয়তাই নয়, তাঁর কেরিয়ারেও নতুন মোড় এনে দিয়েছে।
২০০৪ সালে 'মেই হুঁ না' ছবির হাতে ধরে পরিচালক হিসেবে হাতেখড়ি ফারহা খানের। শাহরুখ খান, সুস্মিতা সেন, অমৃতা রাও, জায়েদ খান অভিনীত এই সিনেমা আজও সমান জনপ্রিয়। এরপর 'ওম শান্তি ওম', 'তিস মার খান', 'হ্যাপি নিউ ইয়ার' সিনেমার পরিচালনা করেছিলেন তিনি। ২০১৪ সালে পরিচালক ফারহা খানের শেষ ছবি মুক্তি পেয়েছিল, দর্শকরা অধীর আগ্রহে তাঁর পরবর্তী সিনেমার অপেক্ষা করছেন।