Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'শুটিং সেটে ওঁরা দাঁড়িয়ে থেকে...', প্রযোজকের খরচ বাঁচাতে কী করেন আমির-সলমন?

বলিউড তারকা আমির খান ও সলমন খান শুটিং সেটে কোনও ব্যক্তিগত খরচ প্রযোজকের ওপর চাপান না।

'শুটিং সেটে ওঁরা দাঁড়িয়ে থেকে...', প্রযোজকের খরচ বাঁচাতে কী করেন আমির-সলমন?

সলমন খান, আমির খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 November 2025 16:26

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের তারকাদের নিয়ে সাধারণের মধ্যে একটি ধারণা রয়েছে যে শুটিং ফ্লোরে নিজেদের ভ্যানিটি ভ্যান, পছন্দের খাবার বা অন্যান্য ব্যক্তিগত চাহিদা পূরণ না হলে তাঁরা মেজাজ হারান। কিন্তু বলিউডের দুই মহাতারকা আমির খান এবং সলমন খান নাকি এই 'স্টার ট্যান্ট্রাম' থেকে সম্পূর্ণ দূরে থাকেন। সম্প্রতি বলিউডের দুই কোরিওগ্রাফার, পীযূষ ভগৎ ও সাজিয়া শামজি, এই দুই খানের কাজের ধরন ও দায়বদ্ধতা নিয়ে মুখ খুলেছেন।

তাঁরা জানিয়েছেন, আমির ও সলমন কখনও নিজেদের ব্যক্তিগত কোনও খরচ প্রযোজনা সংস্থার উপর চাপান না। ছবির শুটিংয়ের সময় তাঁরা নিজেদের খরচ নিজেরাই বহন করেন এবং ফ্লোরে টিমের অংশ হয়ে কাজ করেন।

কোরিওগ্রাফাররা বলেন, 'সলমন খান যখন কোনও ছবির শুটিং করেন, তখন তাঁর 'বিইং হিউম্যান ফুড ট্রাক' শুটিং সেটেই থাকে। তাতে বিভিন্ন সুস্বাদু খাবার আসে, যা সলমন নিজে দাঁড়িয়ে থেকে ফ্লোরের সকলকে খাওয়ান।'

সলমনের মতো আমির খানও প্রযোজকের খরচ কমাতে বেশ তৎপর। তিনি তাঁর গাড়ির চালকের জন্য কোনও খরচ প্রযোজনা সংস্থার থেকে নেন না।

আমির খান এর আগেও ইন্ডাস্ট্রির প্রতি দায়বদ্ধতা নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, "এই প্রজন্মের অভিনেতাদের শুটিংয়ের তুলনায় অন্য বাকি সবকিছুতেই বেশি আগ্রহ। এমনকী শুটিংয়ের সময় তাঁরা নিজেদের ব্যক্তিগত খরচ সবটাই প্রযোজকের কাছ থেকে নেন, যা একেবারেই নিয়মবিরুদ্ধ। এভাবে অকারণে খরচ বাড়লে তা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর।"


```