Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

'আমি যখন সিনেমায় কাঁদি, দর্শক নিশ্চয়ই হেসে ফেলে', নিজের অভিনয় দক্ষতা নিয়ে সংশয়ে ভোগেন সলমন

রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এ নিজের অভিনয় দক্ষতা নিয়ে সংশয়ের কথা বললেন সলমন খান।

'আমি যখন সিনেমায় কাঁদি, দর্শক নিশ্চয়ই হেসে ফেলে', নিজের অভিনয় দক্ষতা নিয়ে সংশয়ে ভোগেন সলমন

সলমন খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 13 December 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো: বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan) সম্প্রতি রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এ গিয়েছিলেন। এই উৎসবে এক আলাপচারিতায় সলমন দাবি করেন যে তিনি একজন 'মহান অভিনেতা' নন। তিনি আরও বলেন, আবেগপূর্ণ দৃশ্যে যখন তিনি কাঁদেন, তখন ভক্তরা প্রায়শই তাঁকে দেখে হেসে ওঠেন বলে তাঁর মনে হয়। তবে ভক্তরা তাঁর এই মন্তব্যকে মোটেই মেনে নেননি।

নিজের অভিনয় দক্ষতা নিয়ে কথা বলতে গিয়ে সলমন বলেন, "অভিনয়ও এই প্রজন্মকে ছেড়ে গেছে। তো আমার মনে হয় না যে আমি কোনও খুব বড় মাপের অভিনেতা।"

তিনি আরও বলেন, "আপনারা আমাকে দেখলে বুঝতে পারবেন না আমি অভিনয় করছি। কারণ আমি শুটিংয়ের সময় যখন যেমন ফিল করি, তেমনভাবেই পর্দায় ফুঁটিয়ে তোলার চেষ্টা করি।''

এরপর সঞ্চালক যখন দর্শকদের কাছে জানতে চান, সলমনের যে এটা মনে হয়, আদৌ কি সেটা ঠিক? সঙ্গে সঙ্গে সেখানে থাকা সমস্ত ভক্তরা বলে ওঠেন, 'তিনি যা বললেন, তা একেবারেই ঠিক নয়। সলমনকে পর্দায় কাঁদতে দেখলে, সেটাই একেবারেই আসল বলে মনে হয়।'

তখন সুপারস্টার রসিকতা করে বলেন, "কখনও কখনও যখন আমি কাঁদি, আমার মনে হয় আপনারা আমার ওপর হেসে দেন।" সঙ্গে সঙ্গেই ভক্তরা তাঁকে থামিয়ে দিয়ে চিৎকার করে বলেন, "না, আমরা আপনার সঙ্গে কাঁদি।"

এক ভক্ত মন্তব্য করেন, "আপনি সেরা অভিনেতা।" অন্য একজন লেখেন, "আমি শপথ করে বলছি, যখন উনি কাঁদেন, আমরাও ওঁর সঙ্গে কাঁদি।" তৃতীয় একজন লেখেন, "আপনিই একমাত্র অভিনেতা যিনি আমাদের আপনার সঙ্গে এত জোরে কাঁদাতে পারেন," এবং আরেকজন বলেন, "আপনি যেমন আছেন, তেমনই নিখুঁত।"

সলমনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'সিকান্দার' বক্স অফিসে সফলতা পায়নি। এরপর তাঁকে অপূর্ব লাখিয়ার 'ব্যাটল অফ গালওয়ান'-এ একজন সেনাকর্মকর্তার ভূমিকায় দেখা যাবে। এই ছবিতে চিত্রাঙ্গদা সিংকেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।

'


```