সকাল ঠিক ১১টা ৩০ মিনিট নাগাদ যুবভারতীতে ঢুকল মেসির (Kolkata Messi) গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ (Luis Surez) ও রদ্রিগো ডি পল (De Paul)। ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে হাসিমুখেই ছিলেন মেসি (Lionel Messi)। কিন্তু গাড়ি থেকে নামার পরেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
.jpg.webp)
শেষ আপডেট: 13 December 2025 15:45
দ্য ওয়াল ব্যুরো: এমনটা যে হতে পারে তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবতে পারেননি খোদ শাহরুখ খান। মেসি আসছেন, তিনিও আসছেন। দিন দুয়েক আগেই নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে জানিয়েছিলেন তিনি। এও জানিয়েছিলেন, কবে কখন কোথায় পাওয়া যাবে তাঁকে! কিন্তু ইচ্ছেপূরণ হল কই? যা হল তা লজ্জার।
এ দিন ভোরেই শহরে পা রেখেছিলেন শাহরুখ খান। হোটেলে মেসির সঙ্গে দেখাও হয় তাঁর। সঙ্গে ছিল ছোট ছেলে আব্রাম। ঠিক ছিল মেসি যুবভারতীতে পৌছনোর পর হাজির থাকবেন শাহরুখ খান। সেখানেই মঞ্চ মাতাবেন দুই জন। মেসির আরও তিন মেট্রো সিটিতে অনুষ্ঠান রয়েছে। তবু দিল্লি, মুম্বই উপেক্ষা করে কিং এসেছিলেন তাঁর অন্যতম প্রিয় শহর কলকাতাতে। কিন্তু মাঠে প্রবেশ করা তো দূর। এ দিনের কলকাতা সফরে শাহরুখের অন্যতম ছায়াসঙ্গী দ্য ওয়ালকে জানান, বেশ কিছুক্ষণ স্টেডিয়ামের বাইরেই দাঁড়িয়ে ছিলেন তিনি। মেসি বেরিয়ে যান। এরপরেই শুরু হয় চরম অব্যবস্থা। ক্ষোভে ফেটে পড়েন মেসিকে এক ঝলক দেখার ইচ্ছে নিয়ে দূরদূরান্ত থেকে আসা মেসির ভক্তরা। শুরু হয় পুলিশের লাঠিচার্জ। নির্ধারিত সময়ের আগেই বেরিয়ে যান শাহরুখ। আর মাঠে ঢোকেননি। এরপরেই ছেলে ও গোটা টিম নিয়ে শহর ছাড়েন তিনি।
![]()
সকাল ঠিক ১১টা ৩০ মিনিট নাগাদ যুবভারতীতে ঢুকল মেসির (Kolkata Messi) গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ (Luis Surez) ও রদ্রিগো ডি পল (De Paul)। ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে হাসিমুখেই ছিলেন মেসি (Lionel Messi)। কিন্তু গাড়ি থেকে নামার পরেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মন্ত্রী, কর্তা ও আমন্ত্রিতদের ভিড়ে প্রায় ঘিরে ফেলা হয় আর্জেন্টিনার (Argentina) তারকাকে। ছবি তোলার হুড়োহুড়িতে তাঁর হাঁটার জায়গাটুকুও প্রায় ছিল না। নিরাপত্তারক্ষীরা চারদিক থেকে ঘিরে রাখলেও গ্যালারি থেকে প্রায় ২০ মিনিট ধরে মেসিকে দেখাই গেল না। যা নিয়ে চরম হতাশ দর্শকরা।
এর মধ্যেই গ্যালারিতে শুরু হয় অসন্তোষ। ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান শুরু হয় স্টেডিয়ামে (Messi Kolkata News)। টিকিট কেটে আসা দর্শকদের ভরসা ছিল স্টেডিয়ামের তিনটি জায়ান্ট স্ক্রিন। কিন্তু সেখানেও পরিষ্কার ভাবে মেসিকে (Messi Kolkata Tour) দেখা যাচ্ছিল না। মোহনবাগান ও ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে পরিচয়পর্ব চলাকালীনও তাঁকে ঘিরে ভিড় কমেনি। নেতা-মন্ত্রীরা তো বটেই, আয়োজকদের লোকজনও এমন ভাবে মেসিকে ঘিরে রেখেছিলেন যে মেসির টিকিটিও দেখতে পাননি দর্শকরা।
গোটা ঘটনায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ও। ক্রীড়াপ্রেমীর কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনাও করতে দেখা যায় তাঁকে।