Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

দুই দশক পর ফিরছে 'পার্টনার' জুটি! বড় পর্দায় আবার সলমন-গোবিন্দা একসঙ্গে

২০০৭ সালের হিট ছবি ‘পার্টনার’-এর পর আবারও একসঙ্গে ফিরছেন সলমন খান ও গোবিন্দা। সূত্রের খবর, নতুন প্রজেক্টের কাজ শুরু হয়েছে।

দুই দশক পর ফিরছে 'পার্টনার' জুটি! বড় পর্দায় আবার সলমন-গোবিন্দা একসঙ্গে

Salman Khan Govinda Partner 2

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 October 2025 19:09

দ্য ওয়াল ব্যুরো: বলিউড ভক্তদের জন্য দারুণ খবর! দীর্ঘদিন ধরে বড় পর্দায় প্রত্যাশিত অভিনেতা গোবিন্দা আবারও ফিরতে চলেছেন। সবচেয়ে বড় চমক হল, এবার তিনি জুটি বাঁধতে চলেছেন এক সময়ের জনপ্রিয় সহ-অভিনেতা সলমন খানের সঙ্গে। প্রায় দুই দশক পর এই দুই সুপারস্টারের পর্দায় ফেরা নিশ্চিত হলে তা দর্শকদের জন্য একটি ব্লকবাস্টার চমক হবে।

সূত্রের খবর, সলমন খান এবং গোবিন্দা ইতিমধ্যেই একটি নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছেন। যদিও ছবিটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে এবং ছবির নামও চূড়ান্ত হয়নি, তবে এই জুটির প্রত্যাবর্তন যে বড় চমক হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

সলমন ও গোবিন্দা শেষবার একসঙ্গে কাজ করেছিলেন ২০০৭ সালে ডেভিড ধাওয়ানের 'পার্টনার' ছবিতে। সেই ছবিতে তাঁদের কমিক টাইমিং এবং রসায়ন দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।

আসন্ন 'বিগ বস ১৯'-এর মঞ্চে গোবিন্দার স্ত্রী সুনীতা সলমন খানের সঙ্গে গোবিন্দার একসঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছিলেন। এরপর অভিনেতা গোবিন্দা নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

গোবিন্দা ফিল্ম সিটি থেকে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "নতুন শুরুর জন্য প্রস্তুত।" ভক্তরা এখন শুধু এই প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

যদিও এই মুহূর্তে সলমন খান তাঁর আসন্ন ছবি 'ব্যাটল অফ গালওয়ান' নিয়ে ব্যস্ত রয়েছেন। যেখানে তাঁকে একজন সেনা অফিসারের চরিত্রে দেখা যাবে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটির শুটিং সম্প্রতি লাদাখে শেষ করেছেন সলমন। ধারণা করা হচ্ছে, এই সিনেমার কাজ কিছুটা এগিয়ে যাওয়ার পরই সলমন আনুষ্ঠানিকভাবে গোবিন্দার সঙ্গে নতুন কাজের খবর জানাতে পারেন।


```