Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

গোয়েন্দাগিরি ছেড়ে মনোজ এবার গায়ক, কবে মুক্তি পাচ্ছে 'দ্য ফ্যামিলি ম্যান ৩'?

অ্যামাজন প্রাইম ভিডিওয় আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’। চার বছরের বিরতির পর গায়ক রূপে ফিরছেন মনোজ বাজপেয়ী। থাকছেন জয়দীপ আহলাওয়াত, নিমরত কৌরও।

 

গোয়েন্দাগিরি ছেড়ে মনোজ এবার গায়ক, কবে মুক্তি পাচ্ছে 'দ্য ফ্যামিলি ম্যান ৩'?

'দ্য ফ্যামিলি ম্যান ৩'

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 October 2025 16:27

দ্য ওয়াল ব্যুরো: দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’-এর নতুন প্রোমো প্রকাশ করেছেন নির্মাতারা 'রাজ অ্যান্ড ডিকে' জুটি। দীপাবলির বদলে ছট পুজোর মরশুমে আসা এই ঝলকে কৌতূহল ও হাসির পারদ চড়ালেন অভিনেতা মনোজ বাজপেয়ী।

নতুন সিজনে ইন্টেলিজেন্স অফিসার শ্রীকান্ত তিওয়ারিকে দেখা যাচ্ছে এক নতুন ভূমিকায়। চার বছরের বিরতিতে তাঁর জীবনে এসেছে বড়সড় পরিবর্তন।

প্রোমোতে শ্রীকান্তের স্ত্রী সুচিত্রা (প্রিয়ামণি) জানাচ্ছেন, গত চার বছর ধরে শ্রীকান্তের দিন কাটছে গান নিয়ে। দিনভর বেসুরো কণ্ঠে গান গেয়ে শুধু পরিবার নয়, তার সহকর্মীদেরও সে বেজায় বিরক্ত করছে। তাদের মেয়ে এখন কলেজে ভর্তি হয়েছে, আর ছেলে পরিণত হয়ে ব্যালে শিখছে। এই ঝলকেই স্পষ্ট, তৃতীয় সিজনের গল্প ঠিক কোথা থেকে শুরু হচ্ছে।

ভারতীয় ওয়েব প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় সিরিজগুলির মধ্যে অন্যতম ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজন মুক্তি পাচ্ছে আগামী ২১ নভেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওয়। বিশ্বের ২৪০টি দেশের দর্শক এই সিরিজ দেখার সুযোগ পাবেন।

 এই সিজনের বড় চমক হিসেবে থাকছেন অভিনেতা জয়দীপ আহলাওয়াত। এছাড়াও বিশেষ চরিত্রে দেখা যাবে নিমরত কৌরকে। যথারীতি থাকছেন শারিব হাসমি, শ্রেয়া ধন্বন্তরি, অশ্লেষা ঠাকুর, বেদান্ত সিনহার মতো অভিনেতারা।

২০১৯ সালে প্রথম সিজন মুক্তি পাওয়ার পর দ্বিতীয় মরশুমে রাজির ভূমিকায় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর অ্যাকশন নজর কেড়েছিল। যদিও তৃতীয় সিজনের গল্পের প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি, তবে মনে করা হচ্ছে উত্তর-পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই সিজনের গল্পে।


```