Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

গব্বরের সঙ্গে পাঙ্গা নিয়েছিল যে বাংলা ছবিগুলি, সুচিত্রার সঙ্গে শেষ অভিনয় উত্তমের

বাঙালির কলকাতার সিনেমা বা রকের ভাষায় টলিউডের বেশ কিছু বিখ্যাত সিনেমারও বয়স এ বছর ৫০-এ এসে ঠেকেছে।

গব্বরের সঙ্গে পাঙ্গা নিয়েছিল যে বাংলা ছবিগুলি, সুচিত্রার সঙ্গে শেষ অভিনয় উত্তমের

সিনেমা সুন্দর হয় পরিচালকের গুণে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 28 October 2025 16:21

দ্য ওয়াল ব্যুরো: শোলে সিনেমার ৫০ বছর পূর্তি পালন চলছে এ বছর। ১৯৭৫ সাল। ভারতের রাজনৈতিক দৃষ্টিকোণ হোক, কিংবা সাধারণ মানুষের প্রাণভোমরা সিনেমা, সবদিক থেকেই ৫০ বছর আগে ছবি দেখাই ছিল চলমান জীবনের চালচিত্র। অনেকেই স্বীকার করেন যে, হিন্দি ছবি বা বর্তমান ভাষায় বলিউডকে হাত ধরে হাঁটতে শিখিয়েছেন বাঙালিরা। আর সেই বাঙালির কলকাতার সিনেমা বা রকের ভাষায় টলিউডের বেশ কিছু বিখ্যাত সিনেমারও বয়স এ বছর ৫০-এ এসে ঠেকেছে। শুধু সিনেমার একক ঐতিহ্য নয়, গানের সম্পদেও ভরপুর এইসব বাংলা চলচ্চিত্র। গীতিকার, সুরকার, গায়কের ত্রয়ী মিলনে কোনও গানের ৫০ বছর বেঁচে থাকাটা কম কী!

উত্তমকুমার তখন অভিনয় জীবনের উপান্তে। ৪৯ বছর বয়সি নায়ক। এর পর মাত্র ৫ বছর বেঁচেছিলেন উত্তমকুমার। কিন্তু, তাতে কী! একের পর এক হিট ছবি উপহার দিলেন বাঙালিকে। অগ্নীশ্বর, অমানুষ, আমি সে ও সখা, বাঘবন্দী খেলা, প্রিয় বান্ধবী, সন্ন্যাসীরাজা, নগর দর্পণে। সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন অভিনীত ছুটির ফাঁদে, নিশিমৃগয়া, রঞ্জিত মল্লিক-অপর্ণার রাগ অনুরাগ এবং রঞ্জিত মল্লিক-মিঠু মুখোপাধ্যায় অভিনীত স্বয়ংসিদ্ধার মতো হিট ছবি রিলিজ হয় ১৯৭৫ সালেই। একইসঙ্গে হেমন্ত, মান্না দে, শ্যামল মিত্র, কিশোর কুমার, নচিকেতা ঘোষের যুগলবন্দির একের পর এক সুপারহিট গান।

সিনেমা সুন্দর হয় পরিচালকের গুণে। কী সব ডাকসাইটে পরিচালকের হাতের গুণে এইসব সিনেমা দর্শকদের মন জিতে নিল। অরবিন্দ মুখোপাধ্যায়, শক্তি সামন্ত, পীযূষ বসু, সলিল সেন, দেবকীকুমার বসুর কবি, তরুণ মজুমদার, দীনেন গুপ্ত, রাজেন তরফদার, হীরেন নাগ, সুশীল মুখোপাধ্যায়, একজন বলেন আমায় দেখ তো অন্যজন বলেন আমায় দেখ। এর মধ্যে সবথেকে বক্স অফিস হিট ছবি ছিল শক্তি সামন্তের দোভাষিক ছবি অমানুষ। উত্তম কুমারের বিপরীতে ছিলেন মুম্বইয়ের বাঙালি নায়িকা শর্মিলা ঠাকুর। কিশোর, আশা, শ্যামল মিত্রের গানগুলির সবগুলি ছিল হিট। টানা ৯৬ সপ্তাহ ধরে চলেছিল এবং প্রথম দফাতেই আয় করেছিল ১.৮ কোটি টাকা।

অমানুষ ছাড়াও সন্ন্যাসীরাজা উত্তমকুমারের জীবনে আরেকটি বিখ্যাত হিট ছবি। ভাওয়াল রাজ পরিবারের কাহিনিকে মূল করে ছবির চিত্রনাট্য রচনা হয়েছিল। মান্না দের অসামান্য সব গান এই ছবির সম্পদ। উত্তমের সঙ্গেই পাল্লা দিয়ে সেই সময় সৌমিত্র-অপর্ণা জুটির ছুটির ফাঁদে বেশ জনপ্রিয় হয়। মান্না দে ও আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে নচিকেতা ঘোষের সুরের গানগুলি আজও পাড়ার মাইকে বাজে, বিশেষ করে নদীর যেমন ঝরনা আছে গানটি।

প্রিয় বান্ধবী ছবিটি ছিল উত্তম-সুচিত্রা অভিনীত শেষ বাংলা ছবি। তাঁদের প্রথম যুগল ছবি 'সাড়ে চুয়াত্তর' (১৯৫৩) থেকে শুরু করে শেষ ছবি 'প্রিয় বান্ধবী' (১৯৭৫) পর্যন্তএই জুটি বাংলা সিনেমার রোমান্টিক ধারার প্রতীক হয়ে উঠেছিল। এবং যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। কিন্তু নয় সপ্তাহ চলার পরও ছবি ফ্লপ হয়। তার পিছনে একটা কারণ আছে। কারণ হল ছবির বাজেট। ছবির বাজেট ছিল ১২ থেকে ১৩ লাখ টাকা। কিন্তু সুচিত্রা সেন ও উত্তম কুমারের ডেট প্রবলেমের জন্য ছবি যখন শেষ হয় তখন ছবির বাজেট দাঁড়ায় ১৪ থেকে ১৫ লাখ টাকা। আর ওই সময় সুচিত্রা সেন আন্ধি এবং উত্তম কুমার অমানুষ নিয়ে তৎকালীন বোম্বেতে ব্যস্ত থাকায়ছবিটি তৈরিতে মাঝে মাঝে বাধার সৃষ্টি হয়। যার ফলে বাজেট বেড়ে গিয়েছিল এবং ছবি সিলভার জুবিলি সত্ত্বেও ছবিটি ফ্লপ হয়। ছবিটি তার মিনিমাম কস্ট রিকভারি করতে পারেনি। তবু এই ছবির সাংস্কৃতিক মূল্য অনেক বেশি— কারণ এটি ছিল একটি যুগের সমাপ্তি।


```